২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দূতিয়ালিতে মচকাবে না উ. কোরিয়া

—পারমাণবিক শক্তির পরীক্ষা করে যে উত্তর কোরিয়া মহা অপরাধ করেছে দূর প্রাচ্যের দেশগুলো সফর করে এটা সবাইকে বোঝাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। কীভাবে কার্যকরভাবে উত্তর কোরিয়ায় জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ করা যায় তার উপায় খুঁজছেন রাইস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 04:02 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এসব হুমকি, ধমকি সত্ত্বেও নিজের অবস্থান থেকে এক পা সরে আসেনি পিয়ং ইয়ং।

উত্তর কোরিয়ার পামাণবিক পরীক্ষার পুরো দুনিয়ার উদ্বেগের বিষয়টি  বুধবার টোকিও সফরকালে রাইসের আলোচনার প্রধান বিষয় হয়ে থাকবে।

৯ অক্টোবর প্রথম পারমাণবিক বিস্ফোরণের পর পুরো দুনিয়ার অব্যাহত সমালোচনা সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে একচুলও সরেনি উত্তর কোরিয়া। বরং প্রতিদিনই নিজেদের শক্তির ঘোষণা দিচ্ছে নতুন পারমাণবিক শক্তি হিসেবে ।