২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন অভিযান নিয়ে স্টোনের নতুন ছবি

নাইন/ইলেভেনের পর এবার ওসামা বিন লাদেনের খোঁজে আফগানিস্তানে মার্কিন অভিযান নিয়ে নতুন একটি ছবি পরিচালনার কথা ভাবছেন চলচ্চিত্র নির্মাতা অলিভার স্টোন। প্যারামাউন্ট পিকচার্স সোমবার একথা জানিয়েছে।

রয়টার্স

নিউজ ডেস্ক

রয়টার্স

Published : 17 Oct 2006, 04:02 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

‘জ ব্রেকার’ নামে সম্প্রতি প্রকাশিত একটি বইয়ের কাহিনীর ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মান করা হবে। ‘জ ব্রেকার’ আসলে একটি দিনপঞ্জি। লিখেছেন গ্যারি বার্নস্টেইন নামের এক সিআইএ কর্মকর্তা, যিনি আফগানিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন আধাসামরিক বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। 

পূর্ব আফগানিস্তানের তোরাবোরা পার্বত্য অঞ্চলে তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি এলাকায় মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানের বর্ণনাও বইটিতে রয়েছে। প্যারামাউন্ট পিকচার্সের এক মুখপাত্র একথা জানান।

স্টোন বলেছেন, তার নতুন ছবিটিও হবে অনেকটা নাইন/ইলেভেনের মতো। রাজনৈতিক আবেদনের বদলে থাকবে মানবিক আবেদন।

তবে যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগেই যদি অলিভার স্টোনের এই ছবিটি মুক্তি পায়  তাহলে বেশ বিপাকেই পড়ে যাবে বুশ প্রশাসন।

কবে নাগাদ ছবিটির নির্মাণ কাজ শুরু হবে এবং কারা এই ছবিটির মূল ভূমিকায় অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।