থাই মন্ত্রিসভার নাম ঘোষনা
থাইল্যান্ডের অন্তর্বর্তী ও অভ্যুন্থান পরবর্তী নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করা হয়েছে। রাজা ভূমিবল আদুলিয়াদেজের অনুমোদনের পর ২৬ সদস্যের এই মন্ত্রিসভার নাম সোমবার সরকারি ওয়েবসাইটে ঘোষণা করা হয়।
অর্থমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্রিদিয়াথর্ন দিবাকুলার নাম ঘোষনা করা হয়েছে। দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্যই মূলত তাকে আর্থমন্ত্রী করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে ওয়াশিংটনস্থ সাবেক রাষ্ট্রদূত নিত্য পিবুলসংগ্রামকে।
ব্যাংকক ব্যাংকের সাবেক নির্বাহী চেয়ারম্যান কোসিত প্যানপিয়েমরাতেকে শিল্প এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় নিযুক্ত সাবেক দূত কিরিকরাজ জিয়াপারেতকে দেয়া হয়েছে বাণিজ্য মন্ত্রনালযের দায়িত্ব।
এছাড়া জ্বালানীমন্ত্রী হিসেবে ঘোষনা করা হয়েছে জ্বালানী মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত আমলা পিয়াসওয়ারি অমরানন্দের নাম। এই পদে নিয়োগ দেয়ার আগ পর্যন্ত তিনি থাইল্যান্ডের প্রধান তিনটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
