কেমোথেরাপি ব্রেনকে বেশি ‘ক্রিয়াশীল’ করে
মস্তিষ্কের যে অংশ স্মৃতি নিয়ে কাজ করে কেমোথেরাপির ফলে সে অংশে দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।
পাঁচ থেকে ১০ বছর আগে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এমন ২১ জন নারীর ওপর গবেষণা চালিয়ে ক্যান্সার বিশেষজ্ঞরা একথা জানান।
স্ক্যান করে দেখা যায় স্মৃতিশক্তির পরীক্ষায় এদের মস্তিষ্ক আগের চেয়ে বেশি মাত্রায় কাজ করছে।
অথচ এর আগে বিভিন্ন গবেষণায় দেখা গেছে ক্যান্সার রোগীরা স্মৃতিশক্তি হ্রাস, দ্বিধা-দ্বন্দ্বে কিংবা মনসংযোগের অভাবে ভোগেন।
গবেষকরা বলছেন ক্যান্সার রোগীরা কেন এসব সমস্যায় ভোগেন ‘ব্রেস্ট ক্যান্সার রিসার্চ এন্ড ট্রিটমেন্ট’ শীর্ষক নতুন এই গবেষণা থেকে তার ব্যাখ্যা পাওয়া যেতে পারে।
কেমোথেরাপির ফলে মস্তিষ্ক আক্রান্ত হয় কিনা তা নির্ণয়ে লস এঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকরা ‘পজিট্রন এমিশন টোমোগ্রাফি’ নামের এক ধরনের পদ্ধতি আবিষ্কার করেছেন।
দেখা গেছে, একই তথ্য মনে করতে নিয়ন্ত্রিত মনের প্রতিপক্ষদের চাইতে ওই নারীদের মস্তিষ্ক বেশি মাত্রায় কাজ করছে।
কেমো নেন এমন ১৬ জন নারী সাথে পাঁচজন নারী যারা কেমোথেরাপির বদলে অস্ত্রোপচার করেছেন তাদের মধ্যে এক তুলনামূলক গবেষণা ও জরিপ চালিয়ে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছান।
এই পদ্ধতির আওতায় ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের স্মৃতি পুনোরুদ্ধার সংক্রান্ত কিছূ পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষার সময় আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কের একটি বড় অংশের ইমেজ এবং পরিবর্তনকে রেকর্ড করা হয় পজিট্রন এমিশন টোমোগ্রাফির মাধ্যমে।
এই পরীক্ষায় দেখা গেছে পরিচিত স্মৃতি পুনরুদ্ধারেও আক্রান্ত নারীর মস্তিষ্ক বেশি মাত্রায় সক্রিয় হয়ে ওঠে।
স্বল্পস্থায়ী স্মৃতিশক্তির পরীক্ষা গ্রহণের সময় কেমোথেরাপি নেওয়া নারীদের মস্তিষ্কের সামনের অংশের করটেক্সে অতিরিক্ত রক্ত সঞ্চালন লক্ষ্য করেন গবেষকরা। এ সময় তাদের মস্তিষ্কের সক্রিয়তা ওঠানামা করতে থাকে।
এছাড়া, শরীরের বিভিন্ন উপাদান, যেমন চিনিকে শক্তিতে পরিণত করা (মস্তিষ্কের এ ধরনের কাজকে ব্রেন মেটাবোলিজম বলে), কেমোথেরাপি গ্রহণের ফলে তা অনেকাংশে হ্রাস পায়।
তবে প্রকাশিত এই তথ্যের সাথে ভিন্নমত পোষণ করেছেন যুক্তরাজ্যের ক্যান্সার গবেষকরা। তারা বলেন স্তন ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ নারীদের অনেকেই নিয়মিত কেমোথেরাপি নেন এবং তাদের মধ্যে খুব কম নারীই রয়েছেন যারা ম্মৃতি সমস্যা বা মনসংযোগ সমস্যায় ভুগছেন।
