২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে শিগগিরই সৈন্য প্রত্যাহার করবে জাপান

জাপানে পত্রিকায় প্রকাশিত এক খবরে জানা গেছে, চলতি বছরের মে মাসের শেষের দিকে টোকিও ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 03:37 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথমবারের মত জাপানি সৈন্য বিদেশে কোন মিশনে জড়িত রয়েছে। ছয়শ’ জাপানি সৈন্য দক্ষিণ ইরাকের সামাওয়াতে নিয়োজিত রয়েছে।

জাপানি ‘সানকেই’ পত্রিকা দাবি করেছে, মার্চ মাস থেকেই জাপান ইরাক থেকে তার সৈন্য প্রত্যাহার শুরু করবে।

পত্রিকাটি বলেছে, প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি ব্রিটেন ও অষ্ট্রেলিয়ার সাথে পরামর্শ করে এ বিষয়ে ঘোষণা দেবেন।

উল্লেখ্য, ব্রিটেন ও অস্ট্রেলিয়া ইরাকে সৈন্য পাঠানোর ব্যাপারে জাপানকে উদ্বুদ্ধ করেছিল।

জাপানের শান্তিবাদী সংবিধান তার সৈন্যদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয় না।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ব্রেনডান নেলসন বলেছেন, জাপান যদি মার্চে ইরাক থেকে তার সৈন্য প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নেয় তবে তার কিছুই বলার নেই।

অধিকাংশ জাপানিরা চায় না তাদের সৈন্য ইরাকের সামাওয়াতে থাকুক, যদিও এলাকাটি ইরাকের মধ্যে অপেক্ষাকৃত নিরাপদ একটি এলাকা।