২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু কর্মসূচি ইস্যু জাতিসংঘে পাঠানো হচ্ছে

জাতিসংঘের স্থায়ী সদস্য দেশগুলো নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়টি পাঠাতে সম্মত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 12:37 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র লন্ডনে সোমবার রাতে জাতিসংঘের স্থায়ী পাঁচটি সদস্য দেশ এবং জার্মানি এক বৈঠকে মিলিত হওয়ার পর এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

এর আগে ইরানের সাথে এ বিষয়ে কোন ধরনের সাফল্য অর্জিত হয়নি। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলো ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার আগে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি দেশ-ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া জার্মানির সাথে সোমবার লন্ডনে এক জরুরি বৈঠকে মিলিত হয়।