২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভের হার্নিয়া সার্জারি করা হতে পারে

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের হার্নিয়া সার্জারি করা হতে পারে। গত বছরের নভেম্বর মাসে এই অভিনেতার ক্ষুদ্রান্ত্রের অস্ত্রোপচার করা হয়। ১৭ই ডিসেম্বর তিনি হাসপাতাল ছাড়েন এবং আশা প্রকাশ করেন, একমাস পর থেকে পুনরায় কাজ শুরু করতে পারবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 01:22 AM

Updated : 26 Apr 2022, 03:23 PM

১৯৮২ সালে ‘কুলি’ চলচ্চিত্রে অভিনয়ের সময় উদরে আঘাত পাবার পরও তার অস্ত্রোপচার করা হয়েছিল।

গত নভেম্বর মাসে অস্ত্রোপচার করার সময় তার হার্নিয়া সমস্যা ধরা পড়ে। ডাক্তাররা জানিয়েছেন, পূর্বের অস্ত্রপচারের তিন মাস পর দ্বিতীয় অস্ত্রোপচার করতে হবে।