কয়েতী সংসদে নতুন আমিরের যোগদান
কুয়েতের সংসদ সর্বসম্মতিক্রমে রোববার শেখ সাবাহ্ আল আহমেদ আল সাবাহ্কে নতুন আমীর হিসেবে নির্বাচিত করেছে।
কুয়েতের ইতিহাসে প্রথমবারের মতো আমীর নির্বাচনে সংসদ সদস্যারা ভুমিকা রাখলেন। নতুন আমীর ও সাবেক প্রধানমন্ত্রী তার অনুপস্থিতিতেই ৬৪-০ ভোটে নির্বাচিত হন। শত শত বছর ধরে ক্ষমতাসীন পরিবারের সদস্যরাই আমীর নির্বাচন করে আসছিলো।
এ নির্বাচনের মধ্যে দিয়ে ১৫ জানুয়ারি শেখ জাবের আল আহমেদ আল সাবাহ্ মারা যাবার পর নের্তৃত্ব অর্জনের জন্য আল সাবাহ পরিবারে যে লড়াই শুরু হয়েছিল তার অবসান ঘটেছে।
আইন প্রণেতারা তাদের নতুন নেতাকে কুয়েতের ভবিষ্যতের জন্য ‘সংস্কারের আমীর’ এবং ‘কুয়েতের আশা’ হিসেবে নামকরণ করেছেন।
প্রায় ৭০০ উচ্চপদস্থ ব্যক্তিত্ব ও রাষ্ট্রদূতদের সামনে ভোট গণনা করা হয়। রোববারে আরও পরের দিকে নতুন আমীরের শপথ গ্রহণের কথা রয়েছে।
