২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের বিচারকার্য বুধবার পর্যন্ত স্থগিত

হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং তার সাত সহযোগীর বিচারকার্য বুধবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 09:47 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বিচারক রউফ রশিদ আব্দেল রহমান রোববার তিনজন প্রত্যক্ষ্যদর্শীর শুনানি শেষে আদালত মুলতবি ঘোষণা করেন।

আরবী নববর্ষ শুরু হওয়ার কারণে ইরাক সরকার ইতোমধ্যে সোম এবং মঙ্গলবার ছুটি ঘোষণা করেছে। এ কারণে পরবর্তী শুনানি বুধবার পুনরায় শুরু হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এর আগে নতুন বিচারকের অধীনে সাদ্দামের বিচারকার্য শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বাকবিতণ্ডার কারণে ইরাকি নেতা আদালত থেকে ওয়াকআউট করেন।

তার পক্ষের কৌসুঁলিদের আদালত কক্ষ থেকে বের করে দেয়ার প্রতবাদে তিনি এই ওয়াকআউট করেন। এরপর তার অপর দুই সহযোগীও আদালত থেকে বের হয়ে যান।