২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়া রাশিয়ার দূতাবাসে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে

জর্জিয়ার রাজধানী তিবলিসে অবস্থিত রাশিয়ান দূতাবাসে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। চলতি শীত মৌসুমে জ্বালানী শক্তির সংকটের জন্য মস্কোকে দোষারোপ করে জর্জিয়া কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 10:53 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

তিবলিসি’র মেয়র জানান, জর্জিয়ার বাড়িগুলোকে উষ্ণ রাখতে জরুরি ভিত্তিতে জ্বালানী সরবরাহ করা প্রয়োজন।

রাশিয়ার গ্যাস পাইপলাইন বিস্ফোরিত হওয়ার পর থেকে জর্জিয়ার অনেক লোক গ্যাস অথবা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

মস্কো জানায়, গ্যাস সরবরাহ করার জন্য মেরামত কাজ চলছে এবং রোববার থেকে গ্যাস সরবরাহ পুনরায় করা যাবে বলে আশা করা হচ্ছে।

এ বছর জর্জিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে এবং সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে ২০ ডিগ্রী সেলসিয়াসে নেমে গেছে।