২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্ষমতাধর দেশগুলোর দর কষাকষি

পিઉচমা িবশੴ চায়৴ পারমাণিবক জੴালািন সমৃਤকরণ কমગসূিচ বਬ করেত জািতসংঘ িনরাপਡা পিরষদ ইরােনর পચিত আহ

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 05:19 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পশ্চিমা বিশ্ব চায়, পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের প্রতি আহ্বান জানাক। আর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে রাজি করাতে চায়।

পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইরানের প্রতি নিরাপত্তা পরিষদের আহ্বান সংক্রান্ত প্রস্তাবনা প্রণয়নের কাজ যখন এগিয়ে চলছে, ঠিক তখনই ইরানের পারমাণবিক সংকটের অবসান ঘটাতে রাশিয়ার প্রস্তাবের প্রতি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সমর্থন যুগিয়েছেন। চীনও এ বিষয়ে রাশিয়াকে সমর্থন দিয়েছে।

রাশিয়া ইরানের জন্যে প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি প্রস্তুতকরণ ও উচ্ছিষ্ট সংগ্রহ করার প্রস্তাব দিয়েছে, যাতে পারমাণবিক অস্ত্র উন্নয়ন প্রক্রিয়ায় সেগুলো ব্যবহৃত না হয়।

যদিও ইরান বলেছে, রাশিয়ার প্রস্তাবের প্রতি তারা আগ্রহী, তারপরও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) যেন ইরানের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করে সে জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র শক্ত লবি করে যাচ্ছে।

আর খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করার লক্ষ্যে ভিয়েনায় ২ ফেব্র“য়ারি আইএইএ’র একটি জরুরি বৈঠক আহ্বান করতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স এখন রাশিয়া ও চীনের সাথে দরাকষাকষি শুরু করেছে।

আইএইএ’র আহ্বান মোতাবেক ইরান যেন তার পারমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে বিতর্কের অবসান ঘটানোর বিষয়টি নিরাপত্তা পরিষদের জন্য প্রস্তুতকৃত খসড়া প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।

তবে রাশিয়ার আশংকা, ইরান আইএইএ’র আহ্বান মোতাবেক দাবি পূরণে ব্যর্থ হলে তা দেশটির উপর নিরাপত্তা পরিষদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্ভাবনাকে প্রবল করে তুলবে বলে কূটনীতিক সূত্রে জানা গেছে।

আর তাই খসড়ার কয়েকটি দিক পরিবর্তন করতে অথবা নতুন একটি খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করতে রাশিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কূটনীতিক সূত্র জানিয়েছে, খসড়া প্রস্তাবনায় রাশিয়া ‘আইএইএ বোর্ড শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে অগ্রগতি নিরাপত্তা পরিষদকে জানাবে, কিন্তু কোন ব্যবস্থা নেয়ার আহ্বানের ব্যাপারে নয়’- এ বিষয়টি যুক্ত করতে চায়।

এক শীর্ষ কূটনীতিক জানিয়েছেন, ইরান যদি প্রস্তাবনা মোতাবেক কাজ করতে না পারে, তাহলে বিষয়টি অবরোধের পর্যায়ে চলে যেতে পারে কিংবা জাতিসংঘ চার্টারের আওতায় সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।