২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে একটি গোপন সুড়ঙ্গ পথ আবিস্কার

যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও   মেক্সিকোর মধ্যে একটি গোপন সুড়ঙ্গ পথ খুঁজে পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 01:08 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বৃহস্পতিবার তারা নিশ্চিত করার চেষ্টা করেছে, এই সুড়ঙ্গে চোরাচালানী পণ্য আনা নেওয়া হতো। ফেডারেল কর্তৃপক্ষের মতে, আবিস্কৃত সুড়ঙ্গটি তাদের আবিস্কৃত একটি অন্যতম বড় সুড়ঙ্গ পথ।

সান ডিয়াগোর ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের বিশেষ প্রতিনিধি মাইকেল আনজুয়েটা বলেন, আমরা একটি ফরেনসিক দলকে সুড়ঙ্গ পথে আঙ্গুলের ছাপ, ডিএনএ এবং সেখানকার বাতাস ও দেয়ালের অংশবিশেষ সংগ্রহ করতে বলেছি।

তিনি জানান, এসব নমুনা পরীক্ষা করে দেখা হবে, কত দিন ধরে এটি ব্যবহার করা হচ্ছে এবং এটি ব্যবহার করা হচ্ছে কি কাজে।

ফেডারেল কর্তৃপক্ষ বুধবার ৭৩১ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গ পথ আবিস্কার করে।

সুড়ঙ্গ পথটির দেওয়াল সিমেন্টের তৈরী হলেও তা কাঠের তক্তা দিয়ে আবৃত করা। মাটির ১৮ মিটার নিচ দিয়ে তৈরী পথটি প্রস্থে ও উচ্চতায় ১ দশমিক ২ মিটার। পুরো সুড়ঙ্গ পথে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থাসহ ভুগর্ভস্ত স্তর থেকে উঠে আসা পানি নিস্কাষণের জন্য পাম্পিংয়েরও ব্যবস্থা রয়েছে।

যুক্তরাষ্ট্র অংশে সুড়ঙ্গের সিমেন্ট নির্মিত একটি সিঁড়ি পথ রয়েছে।

আনজুয়েটা বলেন, আমরা মনে করছি, দক্ষিণ -পশ্চিম অংশে পাওয়া এ ধরণের সুড়ঙ্গের মধ্যে এটিই সবচেয়ে বড়।

সুড়ঙ্গটি ক্যালিফোর্নিয়ার ওটে মেসার এক গুদাম ঘরের সঙ্গে এবং মেক্সিকোতে টিজুয়ানা আর্ন্তজাতিক বিমানবন্দরের কাছের এক গুদামঘরের সঙ্গে সংযুক্ত।

মার্কিন মাদকদ্রব্য নিয়ন্ত্রন প্রশাসন তাদের অংশে ৯০ কেজি গাঁজা এবং মেক্সিকো কর্তৃপক্ষ তাদের অংশে দুটন মাদকদ্রব্য উদ্ধার করেছে।   

সান ডিয়েগোর ডিইএ কর্মকর্তা জন ফার্নান্ডেজ বলেন, আমরা মনে করছি, এই সুড়ঙ্গটি মাদক পাচারের জন্য ব্যবহার করা হয়েছে। তবে এটি আশ্চর্য যে, এতো নিরাপত্তা ব্যবস্থার  ঝুঁকির মধ্যে তারা এই পথটিকে কেনো বেছে নিলো, তা ভেবে দেখার বিষয়।

ওই সুড়ঙ্গটিসহ তিজুয়ানা ও সান ডিয়াগোর মধ্যে গত দুসপ্তাহে চারটি সুড়ঙ্গ আবিস্কার করা হয়েছে।