বুশের আড়িপাতা নীতির সমালোচনায় সিনেটর হিলারী ক্লিনটন
সিনেটর হিলারী রডহ্যাম ক্লিনটন বুধবার প্রেসিডেন্ট বুশের ‘ফোনে আড়িপাতা’ নীতি সম্পর্কে বুশের ব্যাখ্যা উদ্ভট ও অতি কাল্পনিক বলে কঠোর সমালোচনা করেছেন।
আগামী ৩১ জানুয়ারিতে প্রেসিডেন্ট বুশ যে স্টেট অফ দ্যা ইউনিয়ন ভাষণ দেবেন তার পূর্বে তিনি এ সমালোচনা করলেন।
নিউইয়র্কের ডেমোক্রেট সিনেটর হিলারী বলেন আমি অবশ্যই সন্ত্রাস ও সন্ত্রাসী দমনের ব্যাপারে সমর্থন করি এবং মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আমি মনে করি আইনসিদ্ধ পথেই সন্ত্রাস দমন করা উচিৎ।
২০০৮ সালের একজন সম্ভাব্য শক্তিশালী প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারী বলেন তিনি এখনও পুরোপুরি নিশ্চিত নন যে মার্কিন প্রশাসনের গোপনে আড়িপাতার এই বিষয়টি আইনবহির্ভূত কি না। তবে তিনি এ বিষয়ে হোয়াইট হাউসের পূর্ণ সমর্থনের তীব্র নিন্দা করেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর মার্কিন রিপাবলিকান প্রশাসন কংগ্রেসের সভায় সন্ত্রাস বিরোধী কঠোর কিছু আইন পাস করে। তখন হোয়াইট হাউজ বলেছিল আল-কায়েদার মূলহোতাদের সম্পর্কে গোপন তথ্য সংগ্রহের জন্য তারা এই কঠোর নীতি অবলম্বন করেছে। হোয়াইট হাউজের এই নীতি ও বক্তব্যকে অতিকল্পনা বলে মনে হয়েছে হিলারীর। বুশ প্রশাসন অবশ্য জানিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের কঠোর অবস্থানই প্রেসিডেন্ট বুশকে নিজের দেশের নিরাপত্তা রক্ষার্থে প্রযুক্তিগত এই আড়িপাতা নীতি কার্যকর করার কর্তৃত্ব দিয়েছে।
প্রেসিডেন্ট বুশ যখন তার ‘গোপনে আড়িপাতা ও মানুষের চলাচলের উপর নজরদারির’ নীতিটি বিস্তারের লক্ষ্যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির শরণাপন্ন হচ্ছেন ঠিক তখনই বিভিন্ন অঙ্গরাজ্যের মেয়রদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় হিলারী প্রেসিডেন্ট বুশের এই সমালোচনা করেন।
মার্কিন জনগন অবশ্য প্রশাসনের এই ‘গোপন আড়িপাতা’ বিষয়টির কার্যকারিতা নিয়ে দ্বিধাবিভক্ত। অনেক ডেমোক্রেট সিনেটর এবং মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা সংস্থা ইতিমধ্যেই এই নীতিটির সমালোচনা করেছেন। তবে বুশ প্রশাসন এমনই আভাস দিয়েছে যে, আগামী নভেম্বরে নির্বাচনী প্রচারণায় তারা ডেমোক্রেটিক দলকে সন্ত্রাস দমনে অক্ষম প্রমাণের লক্ষ্যে আড়িপাতা নীতিটির উপর সাধারণ জনগনের আস্থা অর্জনের চেষ্টা করবে।
ক্লিনটন সভা শেষে সাংবাদিকদের উদ্দেশ্য করে বুশের স্বাস্থ্যসেবা, অর্থনীতি এবং সন্ত্রাস দমন নীতির পূনর্বার সমালোচনা করেন।
বুশের স্টেট অফ দ্যা ইউনিয়ন ভাষণের ব্যাপারে তিনি বলেন যে, বুশের বক্তব্য যে অর্থ প্রকাশ করবে তা হলো ‘আমি আমার পথে, আমার মতো করেই কাজ করে যাবো’।
হিলারী মেয়রদের উদ্দেশ্যে বলেন স্থানীয় সরকার, পরিবার এমনকি ব্যক্তিগত পর্যায়ে দাম এবং ঝুঁকি বন্টন করে দিচ্ছি আমরা। দেশের জনগণকে রক্ষা করতে আপনারাই সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারেন। বয়স্ক নাগরিকরা, যারা কিনা ঔষধ প্রেসক্রিপশন থেকে লাভবান হওয়ার বিষয়ে প্রতিশ্র“ত ছিলেন হয়তো জানেনই না এই জটিল ও বিভ্রাান্তিকর নীতি সম্পর্কে’। অন্তত: সাড়ে তিন মিলিয়ন শিশু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
হিলারী তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়কালের কথা উদ্ধৃত করে বলেন,‘ক্লিনটনের পাঁচ বছর আগের বাজেটে উদ্বৃত্ত থাকার ঘটনাও ছিল। যদি আমরা একটা বাড়ি বা কোম্পানী হতাম তাহলে ইতোমধ্যে দেওলিয়া হয়ে যেতাম,’ দেশের সাম্প্রতিক অর্থনীতি প্রসংগে তিনি বলেন।
যদি প্রেসিডেন্ট পদপ্রার্থীতার জন্য তিনি সিদ্ধান্ত নেন, ডেমোক্রেটদের মধ্যে তিনি সবচেয়ে এগিয়ে থাকবেন বিশেষকরে তহবিল সংগ্রহ এবং যোগ্যতার বিচারে। তবে সাম্প্রতিক এক ‘সিএনএন-ইউএসএ- আজকের জরীপ’ বলছে ৫১ শতাংশ ভোটার (জরীপে পরিচালিত) তাকে ভোট দিবেন না বলে জানিয়েছেন।
