গ্লাসগো পুলিশ মাদক ব্যবসায়ী হত্যাকান্ডের তদন্তে কিছুই জানতে পারেনি
গ্লাসগো পুলিশ অভিযুক্ত মাদক ব্যবসায়ী হত্যাকান্ডের প্রায় ১১ সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও ঘটনাস্থল থেকে তদন্ত করে কিছু পায়নি।
গত ১১ নভেম্বর জোসেফ রায়ান (৫০) রাদার গ্লেন’এ গুলিবিদ্ধ হয়ে পড়ে গ্লাসগো রয়েল ইনফারমারিতে মারা যায়।
পুলিশের উপপরিদর্শক উইলি প্রেনডারগাস্ট বলেন, “কেউ না কেউ কিছু না কিছু জানে । আমি জানতে চাই, আপনারা কি ন্যায়বিচার বজায় থাকুক তা দেখতে চান না ”?
বার্তা সংস্থাগুলো জানায় মঙ্গলবার আনুমানিক বিকেল ৪ টায় রায়ানের শেষকৃত্য রাদার গ্লেন এ অনুষ্ঠিত হয়।
রায়ান তিন সন্তানের জনক এবং বিবাহ বিচ্ছেদ করেছেন। গুলিবিদ্ধ হওয়ার দিন তিনি বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিলেন বলে জানা যায়।
পুলিশ পরিদর্শক প্রেনডারগাস্ট বলেছেন,“আমি জনগনের তরফ থেকে একটি ফোনও পাইনি। পুলিশের পক্ষে বিচ্ছিন্ন হয়ে কাজ চালিয়ে যেতে অক্ষম, যদিও আমি জানি অনেকেই জড়িত হওয়ার ভয়ে কিছু বলতে চাচ্ছে না ।”
রায়ান এর আগে কোকেন বিক্রি ও হ্যান্ডগ্লান কাছে রাখার দায়ে ১৯৯৭ সালে ১০ বছর কারাদন্ড পেয়েছিলেন।
