২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় দূর্ঘটনায় ৭ জন নিহত

বুধবার ফ্লোরিডার প্রত্যন্ত উত্তরাঞ্চলে এক দূর্ঘটনায় পড়ে সাত শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আরো অন্তত তিন শিশু মারাত্মক আহত হয়েছে। একটি ট্রাক থেমে থাকা একটি স্কুল বাসকে আঘাত করলে এই দূর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 10:10 AM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ফ্লোরিডা হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, একটি ট্রাক পিছন থেকে বাসটিকে আঘাত করলে বাসটির উপারাংশের ফ্রেম উড়ে যায়।

বাস আরোহী সাত জন ওই দূর্ঘটনায় নিহত হয়েছে। পুলিশ বলেছে, নিহতদের বয়স ২১ মাস থেকে ১৫ বছরের মধ্যে।

তবে তাদের সঙ্গে কেন প্রাপ্তবয়স্ক কেউ ছিলনা তা এখনো পরিস্কার নয়। পুলিশ বলেছে, ১৫ বছরের একটি মেয়ে অবৈধভাবে গাড়িটি চালাচ্ছিল।

পুলিশ বলেছে, বাসটিকে আঘাত করার আগে পানীয়বাহি ট্রাকটি ব্রেক করেনি।

দূর্ঘটনায় পড়ার আগে বাসটি একটি নির্দিষ্ট বাস স্টপেই পার্ক করা ছিল। কিন্তু ট্রাকের আঘাতে সেটি প্রায় ২০০ ফুট দুরত্বে ছিটকে পড়ে। পুলিশ এখনো নিশ্চিত করতে পারছেনা যে, দূর্ঘটনায় পড়ার আগে বাসটি থেকে শিশুরা নামছিল নাকি সেখান থেকেই উঠেছে। তবে জানা গেছে, দূর্ঘটনা স্থল থেকে তাদের বাড়ি দুই মাইলের মধ্যে।

এই দূর্ঘটনা কবলিত স্কুল বাসে নয় ছাত্র ছিল। রাজ্য পুলিশ বলছে, এদের তিন জন মারাত্মক ভাবে আহত হয়েছে, তবে বাকি ছয় জনের অবস্থা ততটা গুরুতর নয়।

দূর্ঘটনায় পতিত বাস ও ট্রাকের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালকের সামান্য আহত হবার খবর পাওয়া গেছে। বাস চালককে বাস থেকে উদ্ধার করা হলেও সে কতটা আহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করছে।

স্কুল বাসটিতে ইউনিয়ন কাউন্ট্রি স্কুল ডিষ্ট্রিক্টের তিনটি স্কুলের প্রি কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ছিল। জেকসনভাইল থেকে দূর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৬০ মাইল।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড বলেছে, এই ঘটনা তদন্তের জন্য একটি দলকে তারা পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্রে স্কুল বাস দূর্ঘটনায় পড়ার সংখ্যা খুবই কম। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসড়ক নিয়ন্ত্রক নিরাপত্তা প্রশাসণ বলেছে, ১৯৯৪ সাল থেকে এ পর্যন্ত ৭১ যাত্রী ও ৪২ চালক এই ধরনের দূর্ঘটনায় নিহত হয়েছে। বছরে গড়ে যা ১০ জনের বেশি নয়।