২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে ছোট মেরুদন্ডী মাছ দক্ষিণ-পূর্ব এশিয়ায়

দক্ষিণ-পূর্ব এশিয়ার স্যাঁতস্যাঁতে জলাভূমিতে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মেরুদন্ডী মাছ খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন ইউরোপ ও সিঙ্গাপুরের বিজ্ঞানীরা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 12:48 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, মাছটির গঠন সম্পূর্ণ বৃদ্ধি পেলে বড় মশার সমান আকৃতি প্রাপ্ত হয়।

বায়োডাইভারসিটি রেকর্ড বইয়ে স্থান পাওয়া মাছটির বৈজ্ঞানিক নাম ফিডোসাইপ্রিস প্রোজেনেটিকা। মাছটি কার্প প্রজাতির বলে জানিয়েছে আবিষ্কারকরা।

কোন সন্দেহ নেই যে, লিকলিকে ছলনাময়ী মাছটি ইন্দেনেশিয়ার দ্বীপ সুমাত্রা এবং মালয়শিয়ার বার্নো অঞ্চলে পাওয়া যায়। এ ধরনের মাছ গভীর গাঢ় কালো পানিতে বসবাস পছন্দ করে।

মাছটি আবিষ্কার করতে বিজ্ঞানীদের স্টেরিওস্কোপিস মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়। স্ত্রী জাতের মাছটি লম্বায় সাত দশমিক নয় মিলিমিটার। মাছটি শুধু বিশ্বের ছোট মাছই নয়, সাথে সাথে বিশ্বের সবচেয়ে ছোট মেরুদন্ডী মাছও।

চাষাবাদ এবং বনাঞ্চল নিধনের জন্য এই প্রজাতির মাছগুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে বিজ্ঞানীরা জানান।