বিষাক্ত কার্বন মনো-অক্সাইড হৃৎপিণ্ডের ক্ষতি করে
বিষাক্ত কার্বন মনো-অক্সাইড কোন উপসর্গ ছাড়াই হৃৎপিণ্ডের ক্ষতি করতে পারে। আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশন জার্নাল-এ বুধবার এক গবেষণা পত্রে এ তথ্য প্রকাশিত হয়।
গবেষণায় বলা হয়, কার্বন মনো-অক্সাইডের ক্ষতিকারক দিকটি এমনই যে, হাসপাতাল থেকে হৃৎপিণ্ডের সুস্থতা সম্পর্কে নিশ্চিত হওয়া সত্ত্বেও এর বিষক্রিয়া মৃত্যুর কারণ হতে পারে।
গত ২ জানুয়ারি ওয়েস্ট ভার্জিনিয়ায় খনি বিস্ফোরণে জীবিত মানুষদের শরীরে বিষাক্ততার যে পরিমাণ সেই একই পরিমাণ বিষাক্ততা পাওয়া গেছে গবেষণায় পরীক্ষা করা ২৩০ জনের মধ্যে। যদিও তারা কখনও খনি বিস্ফোরণের সম্মুখিন হয়নি এবং শুধুমাত্র অন্যান্য বিষাক্ত গ্যাস বা গ্যাসীয় আগুনের সম্মুখিন হয়েছে।
দেখা গেছে, শতকরা ৩৭ ভাগ মানুষের হৃৎপিণ্ডের পেশী কার্বন মনো-অক্সাইডের বিষাক্ততায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ১২ জন গুরুতর হৃদরোগে আক্রান্ত হয় এবং তাদের মধ্যে ছয়জন মারা যায়।
শতকরা ৪০ জন ক্ষতিগ্রস্ত মানুষ সাত বছরের মধ্যে হৃদরোগে মৃত্যুবরণ করে।
অন্যদিকে শতকরা মাত্র ১৫ জন রোগী হৃৎপিণ্ডের ক্ষতি ছাড়াই স্বাভাবিক মৃত্যুবরণ করে।
হাসপাতালের গবেষণায় দেখা গেছে, বিষাক্ত কার্বন মনো-অক্সাইডের প্রকোপে হৃৎপিণ্ডের যে ক্ষতি হয় তার কোন উপসর্গ পরিলক্ষিত হয় না।
