২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার নির্বাচনে রক্ষণশীলদের জয়লাভ

নির্বাচন বিরোধী কনজারভেটিভ পার্টি কানাডার সংসদীয় নির্বাচনে জয় লাভ করেছে। বাংলাদেশ সময় সকাল ০৯ টায় প্রকাশিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাধিক্য অর্জন করতে না পারলেও ক্ষমতাসীন লিবারেল পার্টিকে হারিয়ে তারাই জয় লাভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 03:21 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

পরাজিত লিবারেল পার্টির প্রধানমন্ত্রী শেষ মূহুর্তে ডানপন্থী রক্ষণশীল দলের কর্মসূচী সম্পর্কে সকলকে সতর্ক করে দেন।

নির্বাচনে অর্থনীতিবিদ স্টিফেন হারপারের নেতৃত্ব¡াধীন এই রক্ষণশীল দল ৩৬ শতাংশ ভোট পেয়েছে।

সোমবারে প্রাথমিক ফলাফল দেখে মনে হয়েছিল হারপার কানাডার ২২ তম প্রধানমন্ত্রী হতে চলেছেন।

নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টি ৩৩ শতাংশ ভোট পেয়েছে।

রাতে সবার আগ্রহের বিষয় ছিলো ফরাসি ভাষাভাষি অধ্যূষিত কিউবেক থেকে কনজারভেটিভ পার্টি কতটি আসন লাভ করে।

ফলাফেল শেষে দেখা দেখা যায়, তারা সেখানে ৯ টি আসনে জয়ী হয়েছে, যেখানে ২০০৪ সালের  নির্বাচনে তারা একটি আসনও পায়নি।

বিজয়ী রক্ষণশীলরা লিভারেলদের চেয়ে মাত্র ২ শতাংশ ভোট বেশি পেয়েছে। অন্যদিকে নিউ ডেমোক্রেটিক পার্টি(এনডিপি) ২০০৪ সালে যেখানে একটি আসনও পায়নি, সেখানে এবার ৭ টি আসনে জয় লাভ করেছে।

কানাডার নির্বাচনে ৩০৮ টি আসনের বিপরীতে ১৬৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

কানাডার নির্বাচনে ২০ মিলিয়ন তালিকাভুক্ত ভোটারের মধ্যে ১.৫৬ মিলিয়ন ভোটার ১৩-১৬ জানুয়ারি অগ্রিম ভোট প্রদান করে।