২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকতিক দুর্যোগ পর্যলোচনার জন্য জাপানের সফল উপগ্রহ উৎক্ষেপণ

প্রায় এক বছর পর জাপান মহাকাশ গবেষণার জন্য মঙ্গলবার সফলভাবে একটি উপগ্রহসহ রকেট উৎক্ষেপণ করেছে। এই উপগ্রহের সাহায্যে সৌরমণ্ডলের কক্ষপথে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগ পর্যালোচনা করা যাবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 02:10 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এছাড়া জাতীয় গবেষণার জন্য উপগ্রহটি থেকে সংগ্রহ করা যাবে তথ্য।

গত বছর সেপ্টেম্বর মাসে একটি এইচ - ২এ মডেলের রকেটটি উৎক্ষেপণ করার কথা থাকলেও তিনবার তা পিছিয়ে যায়।

জাপানের দক্ষিণাঞ্চলের টানিগ্যাশিমা মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। সৌরমণ্ডলে প্রবেশের ১৫ মিনিট পর রকেট এবং উপগ্রহটি আলাদা হয়ে যায়।

পৃথিবীর ভূমি সর্বোচ্চ পর্যবেক্ষণ করার জন্য উপগ্রহটি জাপানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত রকেট দ্বারা উৎক্ষেপণ করা হয়েছে। তাছাড়া মানচিত্রের নকশা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি এবং জাতীয় গবেষণার কাজে উপগ্রহটি থেকে সহায়তা পাওয়া যাবে।

উপগ্রহটি তৈরি করতে জাপানের ৫৩ দশমিক ৫ বিলিয়ন ইয়েন (৪৭০ মিলিয়ন মার্কিন ডলার) খরচ হয়।

আবহাওয়া পূর্বাভাস জানার জন্য জাপান ২০০৫ সালের ফেব্র“য়ারি মাসে একটি এইচ -- ২এ রকেট উৎক্ষেপণ করে।