২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামা ফেব্রুয়ারিতে ইসরাইল সফর করবেন

তিব্বতীয় আধ্যাত্মিক নেতা দালাই লামা ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গারিওন-এর শততম জন্মবার্ষিকীতে যোগ দিতে ফেব্র“য়ারিতে ইসরাইল সফর করবেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

তিব্বতীয় জনগণের ইসরাইলি বন্ধুদের সংগঠন ‘ইয়াতিভ’ দালাই লামার এই পাঁচদিনের সফরের আয়োজন করছে।

বেন-গারিওনের প্রতি শ্রদ্ধা জানাতে দালাই লামা তার কবরস্থানে যাবেন।

এছাড়া তিনি তেলআবিবে বক্তব্য রাখবেন এবং ইসরাইলি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।

এর আগে ১৯৯৯ সালের নভেম্বরে ইসরাইলে দালাই লামার সফরকে চীনা সরকার তীব্র সমালোচনা করেছিল।