কানাডা আফগানিস্তানে নতুন করে সৈন্য পাঠাচ্ছে
কানাডা আফগানিস্তানে আরো সৈন্য পাঠাচ্ছে। ফেব্র“য়ারির মধ্যে কানাডার ২০০০ সৈন্য পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই সপ্তাহ শেষে কানাডিয়ান সৈন্য আফগানিস্তানে পৌঁছাতে শুরু করবে।
কানাডার সামরিক মুখপাত্র ব্রিয়ান হিলার বলেন, বর্তমানে অবস্থানরত ৬৫০ জন ভারি অস্ত্রে সজ্জিত সৈন্যের সঙ্গে আরো ১৪০ জন সৈন্য শিঘ্রই যোগ দেবে। আগামী মাসে আরো ১৩০০ সৈন্য তাদের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
নতুন করে নিয়োজিত এই সৈন্যরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে দায়িত্ব পালন করবে। আফগানিস্তানের এই অঞ্চলে তালেবান এবং আল-কায়েদা এখনো বেশ সক্রিয় রয়েছে।
কানাডা সম্প্রতি তার সৈন্য কাবুল থেকে কান্দাহারে সরিয়ে নিয়েছে। এখানে আগে মার্কিন সৈন্যরা দায়িত্বরত ছিলো। আর্ন্তজাতিক নিরাপত্তা সহযোগি বাহিনীর (আইএসএএফ) নিয়ন্ত্রনে আফগানিস্তানে বিভিন্ন দেশের সৈন্যরা দায়িত্ব পালন করছে।
সৈন্যরা আফগানিস্তানে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের পুর্নগঠনের কাজেও সৈন্যরা কাজ করে যাচ্ছে।
এদিকে আফগান যোদ্ধারা বিদেশী সৈন্য ও তাদের স্থাপনা গুলোর উপর হামলা অব্যাহত রেখেছে।
রবিবার কান্দাহারে কাছে আফগান যোদ্ধাদের এক গাড়ি বোমা হামলায় কানাডার এক সিনিয়র কূটনৈতিক নিহত হন এবং তিন জন কানাডিয়ান সৈন্য মারাত্মক ভাবে আহত হন। এই হামলায় আরো দু’জন সাধারন আফগান নিহত হন এবং অন্তত ১২ জন আহত হয়।
