২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোরালেসের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আর্ন্তজাতিক নেতারা লা পেজে সমবেত

বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট ইভো মোরালেসের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আর্ন্তজাতিক নেতৃবৃন্ধ বলিভিয়ার রাজধানী লা পেজে সমবেত হচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 12:39 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

বলিভিয়াতে প্রথম ভারতীয় বংশোভূত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময় অন্তত ১০ হাজার মানুষ তা প্রত্যক্ষ করবে।

বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচক এবং নির্বাচনে তার বিজয়কে সাধারন মানুষের বিজয় হিসেবেই দেখা হচ্ছে।

রোববারের অনুষ্ঠানে যোগদান করবেন স্পেনের রাজপুত্র ফিলিপ, ব্রাজিলের লুইজ ইনাসিও লুলু ডা সিলভিয়া, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি হিসেবে জেভিয়ার সোলানা এবং ভেনেজুয়েলার হুগো চাভেজ।

প্রাচীন শহর তিউয়ানকাতে তার সম্মানে শনিবার অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন করা হয়।