২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড কর দাতাদের তালিকায় অমিতাভ শীর্ষে

ভারতীয় চলচ্চিত্র অঙ্গন বলিউডের তারকা শিল্পীরা যে প্রচুর অর্থ উপার্জন করে তা সকলেই জানে। তবে এইসব তারকারা ভারতীয় সরকারকে কি পরিমাণ অর্থ কর দিচ্ছে তা জানতে কিন্তু সকলে উৎসুক।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 01:44 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বলিউডের প্রবাদ পুরুষ অমিতাভ বচ্চন বলিউড শিল্পীদের মধ্যে সরকারি কোষাগারে কর দেওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন। তিনি গত বছর ১৯ কোটি রুপি আয় করেন এবং কর পরিশোধ করেন ৬ কোটি ৩৫ লাখ রুপি।

কিং খান খ্যাত শাহরুখ খান ২০০৪-০৫ অর্থবছরে আয় করেন ১৮ কোটি রুপি। কর হিসেবে রাজস্ব কোষাগারে জমা দেন ৬ কোটি ৩০ লাখ রুপি।

সাবেক বিশ্ব সুন্দরী এবং বলিউডের হার্টথ্রব নায়িকা ঐশ্বরিয়া রায় আয় করেন ১৫ কোটি ৩০ লাখ এবং কর দেন ০৪ দশমিক ৯৫ কোটি রুপি।

উদীয়মান তারকা হৃতিক রোশান একটি চলচ্চিত্রে অংশ নিয়েই সকলের মনে জায়গা করে নেন। গত বছর তার একটি ছবিও বাজারে না আসার পরও তিনি আয় হয় ৯ কোটি ৬০ লাখ রুপি আয় করেন এবং কর দেন ৩ কোটি ২০ লাখ রুপি।

বলিউডের শীর্ষ নায়কদের অন্যতম আমির খান ছবি করার বিষয়ে কিছুটা খুতখুতে স্বভাবের। গত বছর তিনি ৯ কোটি ২০ লাখ রুপি আয় করেন এবং কর দেন তিন কোটি রুপি।

এরপর ট্যাক্স দেওয়ার তালিকায় সাঈফ আলী খান। তিনি বছরে আয় করেন ৭ কোটি ৩৮ লাখ রুপি এবং কর দেন দুই কোটি ২১ লাখ রুপি।

বলিউড তারকাদের ট্যাক্স দেওয়ার পরিমাণ জেনে সকলেই একটি কথাই বললেন, এই না হলে বলিউড তারকা।