২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে ধস ঠেকাতে টোকিও’র স্টক এক্সচেঞ্জ বন্ধ ঘোষণা

প্রথমবারের মতো বুধবার টোকিও’র স্টক এক্সচেঞ্জ বন্ধ ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ব্যাপক বিক্রয়ের কারণে শেয়ারের মূল্যের অবনতি ঠেকাতে টোকিও স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

শেয়ার বাজারে ক্রয়-বিক্রয় এবং ‘লাইভডোর’ নামের একটি অনলাইন প্রতিষ্ঠানের শেয়ার সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ব্যাপক ক্ষোভের মুখে টোকিও স্টক এক্সচেঞ্জ অচল হয়ে পড়ে। ফলে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই স্টক এক্সচেঞ্জ বন্ধ করে দেওয়া হয়।

স্টক এক্সচেঞ্জ বন্ধ হওয়ার ৩৫ মিনিট আগেই শেয়ার বিক্রয়ের পরিমাণ ৪০ লাখ ছাড়িয়ে যায়।

স্টক এক্সচেঞ্জ বিশেষজ্ঞরা জানান, এই আকস্মিক অচলাবস্থার ফলে টোকিও স্টক এক্সচেঞ্জের সুনাম ক্ষুণœ হবে।