প্রবল বাতাসের কারণে প্লুটো মিশন স্থগিত
প্রবল বাতাসের কারণে নাসার প্লুটো মিশনের মহাকাশযান বৃহস্পতিবার উড্ডয়ন করতে পারেনি। মনুষ্যবিহীন মহাকাশযানটি সৌরজগতের শেষ গ্রহ যাতে নয় বছরে কোন অনুসন্ধান চালানো হয়নি, সেই প্লুটো সম্পর্কে অনুদ্ঘাটিত রহস্য অনুসন্ধানের জন্য তিন বিলিয়ন মাইল পথ পাড়ি দেবে।
বুধবার নাসা আবার মহাকাশযানটিকে উড্ডয়নের চেষ্টা চালাবে। তবে আজ বুধবারও প্রবল ঝড়ো হাওয়া ও মেঘাচ্ছন্ন আকাশের জন্য মহাকাশ যানটিকে উৎক্ষেপণ করা যাবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে।
মঙ্গলবার যখন মহাকাশ যানটি উড্ডয়নের কথা ছিলো তখন মহাশূণ্য স্টেশনে বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ৩৮ মাইল।
মিশনের সঙ্গে সম্পৃক্ত বিজ্ঞানী রিচার্ড বিনজেল বলেছেন, আমাদের ধারনায় তুলনায়ও বাতাসের গতি দ্রুত বেড়ে যায়। ফলে আমরা মিশনটির উড্ডয়ন স্থগিত করতে বাধ্য হই।
মনুষ্যবিহীন প্লুটো মিশনটি সফল হলে ১৯৬০ সালের পর নাসা গ্রহটি সম্পর্কে অনেক নতুন বিষয় আবিস্কার করতে পারবে।
প্লুটো সম্পর্কে আমরা এখন যা জানি তা অনেক আগের তথ্য। এই মিশনটি সফল হলে প্লুটো সম্পর্কে আমাদের আবার নতুন করে লিখতে হবে। নাসার উপ সহকারি প্রশাসক কলিন হার্টমেন এ কথা বলেছেন।
এই মিশনের মহাকাশযানে জ্বালানী হিসেবে ২৪ পাউন্ড প্লুটোনিয়াম ব্যবহার করা হবে, যা মহাকাশযানের বিভিন্ন যন্ত্রপাতিকে সক্রিয় রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করবে।
প্লুটোই একমাত্র গ্রহ যা কোন আমেরিকান জোর্তিবিদ আবিস্কার করেন। তবে কোন কোন জোর্তিবিদ প্লুটোকে গ্রহ বলতে নারাজ। বরফে ঢাকা এই বামন গ্রহটি প্রস্তরময় বুধ, শুক্র, মঙ্গল বা পৃথিবীর এবং গ্যাসীয় শনি, বৃহস্পতি, ইউরেনাস বা নেপচুন কোনটির মতোই নয়।
জোর্তিবিদরা জানিয়েছেন, প্লুটোর কুইপার বেল্ট নামের সোলার সিস্টেম অংশ সবচেয়ে উজ্জ্বল, যা অজস্র বরফ আর পাথর সদৃশ বস্তুর সমন্বয়ে গঠিত। ক্ষুদে এই গ্রহের এই চমকপ্রদ বিষয়ের কোন ব্যাখ্যা এখনো বিজ্ঞানীরা দিতে পারেননি। মিশনে এই রহস্য জানার চেষ্টাসহ গ্রহটি সম্পর্কে অনেক তথ্য জানা যাবে বলে তারা আশা করছেন। এই মিশনে খরচ হবে ৭০০ মিলিয়ন ডলার ।
এই মিশনে রেকর্ড ৩৬,০০০ মাইল বেগ বিশিষ্ট এটলাস ভি মহাকাশযান আকাশে উৎক্ষেপন করা কবে।
এই গতিতে চললে চাঁদে পৌঁছাতে সময় লাগবে মাত্র প্রায় ৯ ঘন্টা, বৃহস্পতি গ্রহে পোঁছেতে লাগবে ১৩ মাস। এই গতির কারনে মিশনের তিন বিলিয়ন মাইল যাত্রা পথের জন্য পাঁচ বছর সময় কম লাগবে।
তবে এই মিশন থেকে ২০১৫ সালের আগে বিজ্ঞানীরা কোন তথ্য পাবেননা বলে নাসা কর্তৃপক্ষ জানিয়েছে।
যদি ১৪ ফেব্র“য়ারির মধ্যে মহাকাশযানটি উৎক্ষেপণ করা না যায় তবে তা ২০০৭ সালের ফেব্র“য়ারি পর্যন্ত স্থগিত করা হবে। তবে সে ক্ষেত্রে মহাকাশযানটি প্লুটোতে পৌঁছাবে ২০২০ সালে।
এদিকে পারমানুবিক বিরোধী ৩০ জন বিক্ষোভকারী প্লুটেনিয়াম চালিত জেনেরেটরের মাধ্যমে প্লুটোতে মহাকাশ মিশন চালানোর বিরোধীতা করতে জড়ো হয়ে বিক্ষোভ করেছে।
