টনি ব্লেয়ারের ছেলেকে অপহরনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পাঁচ বছরের পুত্র লিওকে অপহরন করা চেষ্টা ভন্ডুল করে দিয়েছে পুলিশ।
পিতাকে ত্যাজ্য করার অধিকার পাওয়ার জন্য প্রচারণা চালানোর সময় কিছু লোক ব্লেয়ারের ছেলেকে ঘিরে ফেলে এবং কিছু সময় তাকে আটকেও রাখে।
তবে টনি ব্লেযারের ও তার পরিবারের সন্তানদের কঠোর নিরাপত্তা বলয় টপকে কি করে তারা লিওকে অপহরনের চেষ্টা চালায় সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
এ বিষয়ে ব্লেয়ারের ডাউনিং স্ট্রিট অফিসের কারো ভাষ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তারা নিরাপত্তা বিষয়ে কোন প্রশ্নের উত্তর দিতে পারবেনা।
গোয়েন্দারা ধারনা করছে, লোকগুলো তাদের দাবী সম্পর্কে ব্যাপক প্রচার পাবার জন্য এমন কান্ড করেছে।
এই ঘটনার পর ব্লেয়ার এবং তার স্ত্রী ও চার সন্তানের জন্য নিয়োজিত নিরাপত্তা বাহিনী তাদের কার্যক্রম পুর্ণমূল্যায়ন করছে।
