২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিককে হত্যার হুমকি

আলজাজিরা টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে সম্প্রতি অপহৃত মার্কিন রিপোর্টার জিল ক্যারলকে হত্যার হুমকি দিয়েছে ইরাকী অপহরণকারীরা। ২০ সেকেন্ড স্থায়ী এই ভিডিও চিত্রের মাধ্যমে মঙ্গলবার অপহরণকারীরা ইরাকে বন্দী মহিলাদেরকে ৭২ ঘন্টার মধ্যে মুক্ত করার শর্তে অপহৃত সাংবাদিককে মুক্তি দেয়ার কথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 12:54 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ভিডিও চিত্রে দেখা যায় ২৮ বছর বয়সী রিপোর্টার জিল পিছনে সাদা  রঙের প্রেক্ষাপটে একটি চেয়ারে বসে কথা বলছেন কিন্তু তার কথার শব্দ শোনা যায়নি। ভিডিও চিত্রে ক্যারলকে ক্লান্ত ও বিমর্ষ দেখায় । তার দীর্ঘ  চুল মাঝখান থেকে দু’ভাগ করা এবং পিছনে টেনে আচঁড়ানো অবস্থায় দেখা যায়, বার্তা সংস্থাগুলো একথা জানায়।

আলজাজিরা এই ভিডিও টেপের সূত্র বা প্রাপ্তিস্থান সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি। তবে তারা “ক্যারল কে মুক্তি দেয়ার আহবান জানিয়ে   আলজাজিরার জনৈক অনুষ্ঠান নির্মাতা বলেন তাদের কাছে প্রেরিত ভিডিও টেপের সাথে কোন জঙ্গীবাদীর নাম পাওয়া যায়নি।

যা হোক, ভিডিও চিত্রে প্রদর্শিত ক্যারলের একটি স্থির চিত্রকে পরে আলজাজিরার  ওয়েবসাইটের নিচে ডানদিকে একটি লোগোর পাশে দেখা যায়। লোগোতে লেখা ছিল “প্রতিশোধ বাহিনী”।

ক্রিষ্টিয়ান সাইন্স মনিটরের ফ্রি-ল্যান্স প্রতিবেদক ক্যারলের পরিবারের সদস্যরা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে তাকে মুক্তি দেয়ার আর্তি জানিয়েছেন অপহরণকারীদের কাছে।

তার পরিবারের সদস্যরা বার বার বলতে চেয়েছেন “ক্যারল প্রত্যেকটি  ইরাকি নাগরিকের বন্ধু বৈ শত্র“ নয়,  সে ইরাকে কল্যানমূলক কাজে এসেছে । একজন নিরীহ নিরাপরাধ সাংবাদিক সে, তাকে বাড়ি ফিরতে দাও।”

সংশ্লিষ্ট পত্রিকায় ক্যারলের পরিবারের  সদস্যদের আর্তি প্রকাশ সূত্রে জানা যায় ক্যারল ২০০৩ সালে ইরাকের আসে এবং প্রতিবেদন পাঠাতে থাকে গত বছরের শেষ দিকে।

সংবাদপত্রটি বলে,“ক্যারলের মত ইরাকী জনগনের অনুরক্ত একজন সাংবাদিককে অপহরণ করেছে তারা।” পত্রিকাটি আরও জানায়, “ ক্যারল একজন পেশাদার সাংবাদিক এবং তার একমাত্র উদ্দেশ্য ছিল সত্য তথ্য নির্ভর ইরাকী প্রতিবেদন তৈরি করে পাঠানো।”এদিকে আমেরিকায় স্বরাষ্ট্র মন্ত্রনালযের বরাদ দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় ক্যারলের মুক্তির জন্য প্রয়োজনীয় সব কিছুই করতে তাদের দ্বিধা নেই।

বাগদাদের নিকটবর্তী  এলাকা থেকে ৭ জানুয়ারি ক্যারল অপহৃত হয়। অপহরণকারীরা ক্যারলের গাড়িটি এ্যামবুশ করে এবং তার অনুবাদককে হত্যা করে।

মার্কিন বাহিনী ক্যারল অপহৃত হওয়ার একদিন বাদে একটি সুন্নী মসজিদে অভিযান চালায়। জিল ক্যারল অপহরণ ঘটনার এটা ছিল প্রথম মার্কিন প্রতিক্রিয়া।

ইরাকে সন্ত্রাসীরা এ যাবত মোট ২৪০ জন বিদেশীকে অপহরণ করেছে এবং তার মধ্যে ৩৯ জনকে হত্যা করেছে।

মঙ্গলবার ইরাকি প্রেসিডেন্ট জালাল তালেবানী ভবিষ্যদ্বানী করে বলেন, দেশের সবচেয়ে নামকরা সুন্নী আরব রাজনৈতিক দল একটি মুক্ত সরকার ব্যবস্থায় একাÍ হবে।