২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব জুড়ে বার্ড ফ্লু প্রতিরোধে ফান্ড গঠনের জন্য বেইজিং-এ সম্মেলন

বার্ড ফ্লু বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, ২০০৩ সাল থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৮০ জনেরও বেশী মারা যাবার পর এখন এই রোগের জীবাণু ইউরোপ ও মধ্যপ্রাচ্যে দ্বার প্রান্তে পৌঁছে গেছে, যা ব্যাপক আতংক ছড়াতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 02:25 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

মঙ্গলবার বেইজিংয়ে বিশ্বব্যাপী বার্ড ফ্লু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় অর্থ যোগানের জন্য বার্ড ফ্লু বিশেষজ্ঞ ও দাতা সংস্থাগুলোর এক সম্মেলনে এই সর্তকতাবাণী উচ্চারিত হয়েছে।

বিশ্ব ব্যাংক আশা করছে, বার্ড ফ্লু প্রতিরোধের জন্য এই সম্মেলন থেকে ১.২ বিলিয়ন মার্কিন ডলারের এক তহবিল গঠন করা সম্ভব হবে। যে সমস্ত এলাকায় এখনো বার্ড ফ্লু রোগ ছড়ায়নি, সেসব এলাকায় যাতে এই রোগের জীবাণু এইচ৫এন১ ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে এবং আক্রান্ত এলাকায় এর ভয়াবহতা কমিয়ে আনা যায়, তার জন্য এই তহবিলের অর্থ ব্যয় করা হবে।

সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারগারেট চ্যান বলেন, এইচ৫এন১ ভাইরাস প্রাথমিকভাবে পশুপাখির মধ্যে ছড়ায়। পরে আক্রান্ত পশুর মাধ্যমে এই রোগ মানুষের মধ্যে ছড়ায়। আমরা ধারনা করছি এখন আতংক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে তা সমস্ত বিশ্বের জন্য ব্যাপক ক্ষতির কারণ হবে।

সভায় তিনি আরো বলেন, এর সময় সম্পর্কে যেমন ভবিষ্যৎবাণী করা চলেনা, তেমনি এটা কতটা ভয়াবহ হবে তাও নিশ্চিত করে বলা সম্ভব নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ি, ২০০৩ সালে এই রোগ প্রথমবারে মতো ধরা পড়ার পর এখন পর্যন্ত ৭৯ জনের প্রাণহানি ঘটেছে।

পূর্ব এশিয়ার বাইরে প্রথমবারের মতো ইউরোপের দ্বারপ্রান্তে তুরস্কে বার্ড ফ্লু রোগে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এখানে একই পরিবারের  তিন সন্তান এই মরণঘাতি রোগে মৃত্যুবরণ করেছে। এই ঘটনার পর আশংকা করা হচ্ছে, ইউরোপ ও মধ্য প্রাচ্যে এই রোগ ছড়িয়ে পড়তে পারে।

খাদ্য ও কৃষি সংস্থার প্রধান পশু বিষয়ক কর্মকর্তা জোসেপ ডোমেন্স  বর্তমান পরিস্থিতিকে খুবই মারাত্মক ও আশংকাজনক হিসেবে আখ্যায়িত করে সকলকে সর্তক করে দিয়েছেন।

তিনি বলেন, আপনারা লক্ষ্য করে দেখবেন এই রোগ পশ্চিমের দিকে ছড়িয়ে পড়ছে। এখনি এই রোগ বিস্তারে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা না গেলে ভবিষ্যতে বর্তমানের তুলনায় অনেক বেশী অর্থ খরচ করতে হবে।

বর্তমানে ছয়টি দেশে ১৫০ জনেরও বেশী এই রোগে আক্রান্ত আছে বলে জানা গেছে। এবং এখন পযর্ন্ত এই রোগে আক্রান্তদের অর্ধেকেরও বেশী মারা গেছে।

বিশ্ব ব্যাংক ধারনা করছে, বার্ড ফ্লু দমনে ১.২ থেকে ১.৪ বিলিয়ন ডলার লাগতে পারে।

এই অর্থ বার্ড ফ্লু প্রতিরোধে ব্যয় করা হলেও এ রোগের ভেকসিনের জন্য তহবিল থেকে অর্থ ব্যয় করা হবেনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথকভাবে ভেকসিনের জন্য কাজ করবে বলে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জিম এডাম বলেছেন।

তহবিলের ১.২ বিলিয়ন ডলারের মধ্যে বিশ্ব ব্যাংক ৫০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দেয়ার এবং ইউরোপিয়ান ইউনিয়ন এর মধ্যে ১০০ ডলার সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছে।

বার্ড ফ্লু বিষয়ে বেইজিংয়ের আšর্তজাতিক এই সম্মেলনে ৮৯ টি দেশের প্রতিনিধি এবং ডব্লিওএইচও, এফএও সহ ২০ টি আšর্তজাতিক সংস্থা অংশগ্রহণ করেছে।