কীটনাশক শিশুদের লিউকেমিয়ার ঝুঁকি বাড়ায়’
বাড়িতে ব্যবহৃত কীটনাশক শিশুদের লিউকেমিয়ার ঝুঁকি বাড়ায়। একটি ফরাসী গবেষণায় একথা জানা গেছে।
পেশাগত এবং পরিবেশগত চিকিৎসা জার্নাল ৫৬৮ জন শিশুর উপর জরীপ চালায় যাদের অর্ধেক লিউকেমিয়ায় আক্রান্ত ছিল।
‘ইনজার্ম মেডিসিন রিসার্স ইনস্টিটিউট’-এর একটি দল গবেষণায় দেখেছেন যে, কীটনাশক আছে এমন শ্যাম্পু ব্যবহার করলে এই রোগের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়।
কিন্তু যুক্তরাজ্যের ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন, এই প্রতিবেদনে কীটনাশকের সাথে লিউকেমিয়ার যোগাযোগের কোন প্রমান পাওয়া যায় না।
বিশেষজ্ঞরা ২৮০ জন লিউকেমিয়ায় আক্রান্ত এবং ২৮৮ জন আক্রান্ত নয় এমন শিশুদের মায়ের সাথে মুখোমুখি কথা বলেছেন।
তারা সেইসব পিতা-মাতার চাকুরি স্থান এবং বাড়ি ও বাগানে কীটনাশক ব্যবহার করা হতো কিনা সে সম্পর্কে জিজ্ঞাসা করেন।
তারা দেখেছেন যারা শৈশবে এবং গর্ভবতী অবস্থায় কীটনাশক ব্যবহার করে তাদের লিউকেমিয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। আবার দেখা গেছে যারা উকুনণাশক শ্যাম্পু ব্যবহার করে তাদের ক্ষেত্রেও এই ঝুঁকি রয়ে যায়।
দেখা গেছে যারা বাগানে কীটনাশক ব্যবহার করে তাদের ২.৪ শতাংশ এবং যারা ছত্রাকজনিত কারনে কীটনাশক ব্যবহার করে তাদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি ২.৫ শতাংশ বেড়ে যায়।
