পশ্চিম তীরের তুলকার্মে ফেরারি আসামিকে হত্যা
পশ্চিম তীরের তুলকার্ম শহরে মঙ্গলবার রাতে ইসরাইলি সৈন্যবাহিনী ফিলিস্তিনি জঙ্গি সন্দেহে একজনকে হত্যা করেছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ইসরাইলি সৈন্য বাহিনীর গুলিতে ২৪ বছর বয়সী ওই লোক নিহত হয়। তাদের ধারণা নিহত ব্যক্তি হামাস গ্র“পের নেতা ছিল।
ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, তুলকার্মে অভিযান চালানোর সময় ইসরাইলি সেনাবাহিনী ‘ফেরারি আসামি’-কে হত্যা করে।
ইসরাইল রেডিও জানায়, পশ্চিম তীরে ১৮ ফেরারি ব্যক্তিকে যখন গ্রেপ্তার করা হয় তখনই এ ঘটনা ঘটে।
