২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যায়ামের মাধ্যমে আলজেইমার ও মানসিক বৈকল্য প্রতিরোধ করা যায়

বৃদ্ধরা প্রতি সপ্তাহে অন্তত তিন বা আরো বেশী দিন ব্যায়াম করে আলজেইমার থেকে অনেকখানি উপশম পেতে পারেন। নিয়মিত ব্যায়াম মানসিক বৈকল্য প্রতিরোধ করতে সাহায্য করে এবং নিয়মিত পাঠাভ্যাস মনকে তীক্ষè করে। যুক্তরার্ষ্টের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের পরিচালিত এক গবেষণা থেকে এসব তথ্য জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 11:00 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

গবেষণায় বলা হয়েছে, নিয়মিত ব্যায়াম করে আলজেইমার ও মানসিক বৈকল্য অন্তত ৪০ ভাগ পর্যন্ত কমানো যায়।

ঐ গবেষণার প্রধান গবেষক ড. এরিক লারসন বলেছেন, সপ্তাহের তিন দিনে মাত্র ১৫ মিনিট হাঁটার মাধ্যমে এই ফলাফল পাওয়া যাবে। তিনি বলেন, এটা ৬৫ বছর বয়স্কদের জন্যও প্রযোজ্য।

গবেষণায় বলা হয়, নিয়মিত ব্যায়াম কেবল মানসিক বৈকল্যই কমায় না, যাদের মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পেতে শুরু করেছে তারাও এর থেকে উপকার পাবেন।

৬৫ বছর বয়সী ১,৭৪০ জন বৃদ্ধের মধ্যে ছয় বছর ধরে এই গবেষণা চালানো হয়। শুরুতে এদের কারোরই মানসিক বৈকল্য ভালো হবার কোন লক্ষণ দেখা যাচ্ছিলনা।

ছয় বছর পর দেখা গেছে এদের অন্তত ১৫৮ জন এই রোগ থেকে সেরে উঠছেন। এদের মধ্যে ১০৭ জন আলজেইমারে আক্রান্ত ছিলেন।

মানসিক বৈকল্যের ক্ষেত্রে শরীর চর্চা কি ধরনের প্রভাব ফেলে এই বিষয়ে ইতিপূর্বের গবেষণায় মিশ্র ফলাফল পাওয়া গিয়েছিলো।

ড. লারসন বিশ্বাস করেন, ব্যায়াম মস্তিষ্কের যে অংশ স্মৃতি ধরে রাখে সে অংশে পর্যাপ্ত রক্ত চলাচলে সহায়তা করে, যার জন্য মস্তিষ্ক ভালো ভাবে কাজ করতে পারে এবং মস্তিষ্ক ভালো ভাবে কাজ করায় আলজাইমার রোগ প্রতিরোধে শরীর অনেকখানি সক্ষম হয়।

তিনি আরো বলেন, প্রাক গবেষণায় দেখা গিয়েছিলো, মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হলে তা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, গবেষণা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, নিয়মিত শরীর চর্চা করে যেমন মানসিক বৈকল্যকে প্রতিরোধ করা সম্ভব, তেমনি কারো মাঝে এই রোগের লক্ষণ প্রকাশ পাওয়া শুরু করলে তা থেকে প্ররিত্রাণ পেতে সহায়তা করবে। এখন আপনি যদি ৭৫ বছর বয়স্ক ব্যক্তিও হন এবং আগে কখনো ব্যায়াম না করে থাকেন, তবু এখন থেকে নিয়মিত করলে ভালো ফল লাভ করবেন বলে আশা করা যায়।

আলজেইমার গবেষণা ট্রাস্ট থেকে বলা হয়, এর আগের গবেষণায় দেখা গিয়েছিলো ব্যায়াম আলজেইমার থেকে কিছুটা হলেও প্রশমণ করতে পারে।

গত বছর সুইডেন থেকে প্রায় একই রকম এক গবেষণার কথা প্রকাশিত হয়েছে।

বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে যার হৃদপিণ্ডের জন্য যা ভালো, তা মস্তিষ্কের জন্যও ভালো।