২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে সিএনএন’র সাংবাদিক নিষিদ্ধ

ইরানে প্রেসিডেন্টের ভাষণের ভুল অনুবাদ করার কারণে সিএনএন’র সাংবাদিকদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 11:00 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইরনা সংবাদ সংস্থা জানিয়েছে, সিএনএন তাদের পেশাগত নীতি ভঙ্গ করেছে।

প্রেসিডেন্টের ভাষণে পারমানবিক ‘অস্ত্র’ না বলে ‘প্রযুক্তি’ বলা হয়েছে বলে পরবর্তীকালে সিএনএন তাদের অনুবাদের সংশোধনী প্রকাশ করেছে।    

সিএনএন’র তেহরানে কোন শাখা অফিস নেই তবে সে সময় তাদের প্রধান আন্তর্জাতিক প্রতিনিধি ক্রিসটিয়ানা আমানপুর সেখানে অবস্থান করছিলেন।

মার্কিন ভিত্তিক এই সংবাদ সংস্থাটি শনিবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ-এর ভাষণ অনুবাদসহ সরাসরি সম্প্রচার করেছিল।

প্রেসিডেন্টের ভাষণের অনুবাদে বলা হয়, আমরা বিশ্বাস করি সকল জাতিরই পারমানবিক অস্ত্র রাখার অনুমোদন থাকা উচিত এবং পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের পারমানবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত রাখতে পারবে না।

ইরান জানিয়েছে, ফার্সি শব্দ ‘প্রযুক্তি’কে ‘অস্ত্র’ বলে অনুবাদ করা হয়েছে।

ইরানের সংস্কতি সন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গত কয়েক বছরে ইরানে সিএনএন’র পেশাগত নীতি বিরোধী কার্যক্রম এবং প্রেসিডেন্টের ভাষণের ভুল ব্যাখ্যার দরুন সিএনএন’র কোন সাংবাদিককে ইরানে ঢুকতে অনুমতি দেয়া হবে না।

এছাড়া তিনি আরো বলেন, তবে সিএনএন’র এর কাজর ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে।   

ইরান জানিয়েছে তারা পারমানবিক প্রকল্প জ্বালানি তৈরীতে কাজে লাগাতে চায়, অস্ত্র তৈরিতে নয়।