শ্যারনের মস্তিষ্ক সাড়া দিচ্ছে তবে অবস্থা শঙ্কামুক্ত নয়
ইসরাইলি প্রধানমন্ত্রী এ্যারিয়েল শ্যারনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে যে তার মস্তিষ্ক কাজ করা শুরু করেছে। কিন্তু কোমা থেকে ওঠার কোন লক্ষণ তার মধ্যে দেখা যায়নি।
ইসরাইলি হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকরা শ্যারনকে মেডিক্যালি কোমা থেকে বের করে আনার চেষ্টা করছে। ১০ দিন যাবত তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছেন।
শ্যারনের চিকিৎসক জানান, তাঁর শারীরিক পরিস্থিতি গুরুতর হলেও আগের অবস্থাতেই রয়েছে।
শ্যারনের মস্তিষ্কের তরল পদার্থ বের করে দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে তাঁর মস্তিষ্কে কোন টিউমার হয়নি।
পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি অধিবাসীরা আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে ইসরাইলের মন্ত্রিসভা রোববার এক বৈঠকে মিলিত হচ্ছে।
ফিলিস্তিনের নির্বাচনে জঙ্গি গ্র“প হামাস অংশগ্রহণ করার প্রতিবাদে ইসরাইল সরকার নির্বাচন বন্ধ করার হুমকি দিয়েছে।
