২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সংঘর্ষে ৬ তালেবান নিহত

আফগানিস্তানের মার্কিন ও আফগান সৈন্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয় তালেবান নিহত হয়েছে বলে মার্কিন সেনা সূত্রে দাবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 01:37 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

শুক্রবার উরুজগান প্রদেশের এক মার্কিন সেনা দল টহল দেয়ার সময় বন্দুকধারীরা আক্রমন করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে আফগানিস্তানে তালেবান শাসনের পতন হবার পর থেকে তালেবানরা গেরিলা যুদ্ধ পরিচালনা করে আসছে। মার্কিন ও আফগান সৈন্যরা সে দেশের বিভিন্ন প্রদেশে তল্লাশি অভিযান চালানোর সময় প্রায়ই তালেবান ও আল কায়েদা সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটছে।

মার্কিন সেনা সূত্র থেকে দাবি করা হয়েছে, এই ঘটনায় কোন আফগান বা মার্কিন সেনা হতাহত হয়নি। তালেবান ও ইসলামী জঙ্গিরা এখনো পাকিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ ও পূর্ব আফগান অঞ্চলে সক্রিয় রয়েছে।

প্রায় ২০,০০০ মার্কিন সেনা আফগানিস্তানে তালেবান ও আল কায়েদা সদস্যদের নির্মূল ও তাদের মূলহোতা ওসামা বিন লাদেন সহ অন্যান্য শীর্ষ নেতাদের ধরার জন্য অভিযান পরিচালনা করে আসছে। ন্যাটোর ১০,০০০ শান্তিরক্ষী বাহিনীও কাবুল সহ উত্তর ও পশ্চিম আফগানিস্তানে দায়িত্বপালন করছে।

তালেবান শাসনের অবসান হবার পর গত বছর তালেবান ও আল কায়েদার বোমা হামলা বা যুদ্ধে ৫০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে।