জাতিসংঘের মহাসচিব হতে ব্লেয়ারকে সমর্থন দিয়েছেন ক্লিনটন
‘ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার জাতিসংঘের একজন ভালো মহাসচিব হতে পারেন’ এমনই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
ক্লিনটন এক সাক্ষাৎকারে বলেছেন, আমি ব্লেয়ারের সঙ্গে তার ভবিষ্যৎ করনিয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে তাকে বলেছিলাম, ‘এই দায়িত্ব পালনের মাধ্যমে আপনি বিশ্বের জন্য ভালো হবে এমন অনেক কিছুই করতে পারবেন’।
ব্লেয়ার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি জাতিসংঘের মহাসচিব পদের পরবর্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এখনো তিনি বিস্তারিত কিছু জানাননি।
জাতিসংঘের বর্তমান মহাসচিব কফি আনানের মেয়াদ এ বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে।
