২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের দোদা’তে লস্কর—ই-তয়্যিবা’র শীর্ষ নেতা নিহত

ভারতের জম্মু ও কাশ্মিরের দোদা জেলায় জঙ্গী সংগঠন লস্কর—ই-তয়্যিবা’র এক শীর্ষ নেতা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 12:18 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

শনিবার সকালে দোদা জেলার কিসতওয়ার অঞ্চলে সেনা বাহিনীর একটি বেষ্টনী তৈরি এবং তল্লাশী অভিযান চলছিল।

এ অভিযানের চলাকালীন সময়ে জঙ্গিরা লুকিয়ে সে এলাকায় প্রবেশ করে এবং সেনাদের দিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তাদের প্রতিরোধ করতে পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই এক শীর্ষ জঙ্গি নেতা নিহত হয়। অভিযান এখানো অব্যাহত রয়েছে।

নিহত জঙ্গির নাম আবু হামজা বলে পরিচয় পাওয়া গেছে। সে একজন পকিস্তানি এবং লস্কর-ই-তয়্যিবা’র সেক্টর কমান্ডার ছিল। একটি এ কে রাইফেল, দুটি ম্যাগাজিন, সাতটি গ্রেনেড, একটি ওয়ারলেস্ এবং কয়েকটি ডায়েরি তার কাছ থেকে পাওয়া গেছে।