২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন রাইস

ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 09:40 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বৃটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্র মন্ত্রীরা বার্লিনে এক বৈঠকের পর বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পদক্ষেপ নেয়ার সময় হয়েছে।

ইরান এ ব্যাপারে আলোচনা করতে আগ্রহ পুনর্ব্যক্ত করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

রাশিয়া ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিষয়টি নিরাপত্তা পরিষদে পাঠানো বাতিল না করলেও তারা বলেছে, ইরানের এ সংকট নিয়ে সবরকম কূটনৈতিক পদক্ষেপ নেয়া হয়নি।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বৃটেন, ফ্রান্স এবং জার্মানি বৃহস্পতিবার বার্লিনে ইরানের পারমানবিক অস্ত্র কর্মসূচির বিষয়ে আলোচনা করে।

এ ব্যাপারে তারা জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রতি আহবান জানিয়েছে।

কন্ডোলিসা রাইস বলেন, ইরানের উস্কানিমূলক পদক্ষেপ আলোচনার ভিত্তিকে নস্যাৎ করেছে। তিনি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে জোর দিলেও এ মুহুর্তে সামরিক পদক্ষেপের সম্ভাবনা সম্পর্কে কিছু উল্লেখ করেননি।