২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক গবেষণা বন্ধে ইরান কঠিন চাপের মুখে

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে এবার নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হবার ঘোষণা দিয়েছে পশ্চিমা বিশ্ব।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2006, 02:18 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীসভায় এ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনায় বসবেন বলে জানা গেছে। তবে খুব শিগগিরি নিরাপত্তা পরিষদে অভিযোগ তোলার কোন সম্ভাবনার কথা তিনি উড়িয়ে দিয়েছেন।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র এ বিষয় নিশ্চিত করেছেন।

তবে পশ্চিমা বিশ্বের এই হুমকিকে উড়িয়ে দিয়েছেন ইরানী নেতা। তিনি বলেন, ইরান তার  গবেষণা চালিয়ে যাবে এবং সেভাবেই পশ্চিমা বিশ্বের অপপ্রচারকে মিথ্যা প্রমাণ করবে।

তেহরান বলছে, তারা মঙ্গলবার নাটাজের পরমাণু গবেষণা কেন্দ্রে জাতিসংঘের দেয়া সিল ভেঙ্গেছে পারমানবিক বোমা তৈরীর জন্য নয়, বিদ্যুৎ উৎপাদন কাজে পারমানবিক শক্তি কাজে লাগানোর জন্য।

তবে আর্ন্তজাতিক আনবিক শক্তি কমিশন বলেছে, তেহরান সম্ভবত ছোট আকারে পরমাণু সমৃদ্ধকরনের কাজ শুরু করতে যাচ্ছে।

হাউজ অব কমন্সে পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ব্লেয়ার বর্তমান অবস্থাকে বেশ গুরুতর বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ইসরাইল সম্পর্কে ইরানের মন্তব্যগুলো পর্যালোচনা করলে বোঝা যায় তারা সত্যিকার অর্থে ও মারাত্মক হুমকি ছুড়ছে বিশ্বের বিরুদ্ধে।

এদিকে ওয়াশিংটন বলেছে, ‘‘আমরা এখনো বিশ্বাস করি যে কুটনৈতিক পক্রিয়ার মাধ্যমে ইরানের ভাবধারাকে পরিবর্তন করা যাবে।’’ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র স্যান ম্যাককোরমেক বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বাণ জানানো।

তিনি আরো বলেন, ইরান সরকার সর্বশেষ পদক্ষেপের মাধ্যমে একটা মারাত্মক হিসাব কষে বসে আছে।

বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ ডোস্ট-ব্লেজি, জার্মানির ফ্রাঙ্ক স্টেইনমেয়ার, ইইউ’র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানার সঙ্গে এক আলোচনায় বসার কথা রয়েছে।

ইইউ পররাষ্টমন্ত্রীদের এই বৈঠক আর্ন্তজাতিক আনবিক শক্তি কমিশনের বোর্ড অব গভর্নরসের এক জরুরি বৈঠক আহ্বাণ করার ইঙ্গিত দিতে পারে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইরানের বিষয়ে পদক্ষেপ দিতে কাজ করবে।

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বলেছেন, বৃহৎ শক্তিদের ভয়ে ইরান দমে যাবেনা।