২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যারনের শারীরিক অবস্থার অগ্রগতির ব্যাপারে চিকিৎসকরা সন্দিহান

ইসরাইলি প্রধানমন্ত্রী শ্যারন আবার কাজে ফিরতে পারবেন এমনটি কেউ বিশ্বাস করে না। বর্তমানে শ্যারন নিজে থেকে শ্বাস-প্রশ্বাস নিলেও পুরোপুরি সুস্থ হওয়ার ব্যাপারে চিকিৎসকরা এখনও অনিশ্চিত।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2006, 10:44 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

চিকিৎসকরা জানান, শ্যারনের এখনও বড় ধরনের সমস্যা রয়েছে। এতে তিনি মারাও যেতে পারেন আবার বেঁচে থাকলেও শারীরিকভাবে শুধু প্রাথমিক কাজগুলো করতে পারবেন।

শ্যারনের জ্ঞান ফিরে আসতে শুরু করার ফলে তিনি ব্যথা অনুভব করছেন। কিন্তু হাদাসা হাসপাতালে কর্মকর্তারা জানান, পুরোপুরি জ্ঞান আসতে আরও সময় লাগবে।

চিকিৎসকরা জানান, শ্যারন তার ডান হাত এবং পা নাড়াচাড়া করতে পারছেন।

নিউইয়র্কের কমপ্র্রেহেন্সিভ স্ট্রোক কেয়ার সেন্টারের চিকিৎসা বিষয়ক পরিচালক ডাঃ কেইথ সিলি জানান, শ্যারনের হাত-পা নাড়াচাড়া করার বিষয়টি ইতিবাচক মনে হলেও শারীরিক অগ্রগতির ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে আরও পর্যবেক্ষণের প্রয়োজন।

শ্যারনের বেঁচে থাকার ব্যাপারে চিকিৎসকরা এখনও নিশ্চিত নন।

স্ট্রোকের পর থেকেই শ্যারনকে ঔষধের মাধ্যমে কোমায় রাখা হয়েছে।