মোটরসাইকেল থেকে পড়ে শোয়ার্জেনেগার আহত
ক্যালিফোর্নিয়ার গভর্নর ও হলিউডের বিশ্বখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগার তার বার বছরের ছেলেকে নিয়ে তার বাড়ির কাছে মোটর সাইকেল চালাতে গিয়ে আহত হয়েছেন। এই দূঘটনার জন্য তার মুখে ১৫ টি সেলাই লেগেছে। গতকাল রোববার এই দূর্ঘটনাটি ঘটে বলে শোয়ার্জেনেগারের মুখপাত্র জানিয়েছেন।
মুখপাত্র মারগিটা থমসন বলেন, শোয়ার্জেনেগার লস এঞ্জলেসের তার বাড়ির কাছে ছেলেকে নিয়ে যখন একটি হারলি ডেভিডশন মোটক সাইকেল চালাচ্ছিলেন তখন বিপরীত মুখী এক গাড়ির আঘাতে পড়ে গিয়ে তিনি এই দূর্ঘটনায় পড়েন।
তিনি বলেন, বিপরীত দিক থেকে যখন আর একটি গাড়ি আসে তখন তিনি তার গাড়িকে সরিয়ে নিতে পারেননি।
ছেলেসহ শোয়ার্জেনেগার এই দূর্ঘটনার পড়ার পর সান্টা মনিকার সেন্ট জন’স হাসপাতালে চিকিৎসা নেন। ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দিয়েছে। শোয়ার্জেনেগারের মুখপাত্র জানান, দূর্ঘটনার সময় উভয়ের মাথায় হেলমেট ছিলো।
দূর্ঘটনায় অপর গাড়িচালকও আহত হয়েছে।
এই দূর্ঘটনার পর শোয়ার্জেনেগার সোমবার পর্যন্ত তার সকল কর্মসূচী স্থগিত করেছেন। এর বাইরে নতুন করে আর কোন তথ্য পাওয়া যায়নি।
