শ্যারকে কোমা থেকে বের করে আনতে ডাক্তাররা আরো একদিন সময় নেবেন
রবিবার ইসরাইলের অসুস্থ প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের মাথার স্ক্যান করা হলে তার অবস্থার আরো উন্নতি লক্ষ করা গেছে। ডাক্তাররা বলেছেন, শ্যারনকে কোমা থেকে বের করে আনতে তারা আরো একদিন সময় নিতে চান। এর মধ্যে তারা দেখবেন গত বুধবারের ষ্ট্রোকে শ্যারনের মস্তিষ্ক প্রকৃতপক্ষে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে।
একজন ডাক্তার বলেছেন, শ্যারনের অবস্থার উন্নতি হচ্ছে। তবে এ যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠলেও আর বোধ হয় অফিসে যেতে পারবেননা। এদিকে ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট মন্ত্রিসভায় বলেছেন, তিনি শ্যারনের নীতি অনুসরণ করে চলবেন।
‘ক্লিনিক্যালি ডেড’ কোমায় রাখা শ্যারনের অবস্থার উন্নতি দেখে ডাক্তাররা আশা প্রকাশ করছেন, শ্যারন এ যাত্রায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসতে পারবেন। তারা বলেন, শ্যারনকে কোমা থেকে বের করে আনতে আমরা তাকে আরো একদিন সময় দেবো। গত সোমবারই ডাক্তাররা বলেছেন, শ্যারনের অবস্থার উন্নতি হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান অবস্থা থেকে শ্যারনের আরো সেরে উঠতে ৬-৮ ঘন্টা সময় লাগতে পারে। শ্যারনকে কোমা থেকে বের করার আনতে আরো একদিন সময় নেয়ার বিষয়ে ডাক্তারা যে মত দিয়েছেন সে বিষয়ে তারা সমর্থন দিয়েছেন।
শ্যারনের চিকিৎসক শেলামো মোর- ইউসেফ রোববারের নতুন স্ক্যান রিপোর্ট দেখে বলেছেন, শ্যারনের অবস্থার উন্নতি লক্ষ করা গেছে, তার করোটির চাপও স্বাভাবিক রয়েছে।
মোর ইউসেফ আরো বলেন, তার অবস্থা এখনো আশংকাজনক। তবে গত কয়েকদিনে অবস্থা খারাপের দিকে যায়নি। বরং সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। এ অবস্থা অপরিবর্তিত থাকলে আমরা তাকে আগামীকাল কোমা থেকে বের করে আনবো।
তবে ডাক্তার আরো বলেছেন, শ্যারনকে কোমা থেকে বের করে আনতে তারা আরো একবার তার মাথার স্ক্যান রিপোর্ট দেখে নিতে চান।
এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী আহমেদ কোরেই শ্যারনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে যাবে।
ফিলিস্তিনের মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেছেন, জনগনের কল্যাণের লক্ষে প্রকৃত শান্তির জন্য আমরা নতুন এক যুগের দিকে তাকিয়ে আছি। প্রকৃত শান্তির প্রশ্ন্ েআমরা সহযোগিতা করতে এবং সহযোগি হতে চাই।
