হতাশা ঘোঁচাতে প্রোটিন
এক বিশেষ ধরনের আমিষ জাতীয় খাদ্য হতাশা ঘোঁচাতে বিস্ময়কর ভূমিকা পালন করতে পারে বলে দাবি করছেন নিউইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীরা।
এক দল ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে তাঁরা দেখেছেন, যাদের শরীরে প্রোটিন পি-১১ কম তারাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। পরে পি-১১ দেয়া হলে তারা হতাশা কাটিয়ে উঠতে সক্ষম হয়।
বিজ্ঞানীরা বলছেন, হতাশা মানুষের মস্তিষ্কে অত্যন্ত জটিল রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্টি হয়।হতাশা ও উদ্বেগ নিরসনে সেরোটোনিন নামের একটি রাসায়নিক পদার্থ কার্যকরি ভূমিকা রাখে।মস্তিষ্কের কোষগুলো যোগাযোগের জন্য সেরোটোনিনের আশ্রয় নিয়ে থাকে। আর প্রোটিন পি-১১ মস্তিষ্কের কোষে এ রাসায়নিক পদার্থ পরিবহনে সাহায্য করে।
প্রফেসর ডেভিড নাট ,ব্র্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সাইকোফার্মাকোলোজি বিভাগের প্রধান পি-১১ প্রোটিন সমৃদ্ধ ঔষধ বাজারজাত করার পরামর্শ দিয়েছেন।
কিন্তু ডেভ কেনড্যাল বলেন, গবেষণাটি চমকপ্রদ ঠিকই কিন্তু সব ধরনের হতাশা কাটাতে ঠিক কতখানি কার্যকর ভূমিকা রাখবে সে সম্পর্কে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে।
