২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে মার্কিন সৈন্য কমানোর ঘোষণা ইসলামের বিজয়: আল কায়েদা

আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল জাওয়ারি ইরাক থেকে আমেরিকান সৈন্য কমানোর ঘোষণাকে ইসলামের বিজয় বলে উল্লেখ করেছেন । শুক্রবার আল জাজিরা টেলিভিশনে প্রচারিত এক ভিডিও টেপের মাধ্যেম তিনি এই কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 12:03 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

দুই মিনিটের ঐ ভিডিও টেপের মাধ্যমে তিনি ইরাকের তেল স্থাপনা গুলোর উপর হামলা চালানোর জন্য পূনরায় আহ্বাণ জানিয়েছেন।

ইরাকে আমেরিকান সৈন্য ১,৩৮,০০০ এ কমিয়ে আনতে প্রেসিডেন্ট বুশ অনুমোদন করেছেন, এইমর্মে গতমাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রামসফেল্ড ঘোষনা দেয়ার পর আল জাওয়ারি এই বিজয় দাবি করেন। তিনি বলেন, ইরাকে ইসলামের বিজয়কে স্বাগত জানাচ্ছি।

তবে ইরাক থেকে কতজন সৈন্য কবে নাগাদ প্রত্যাহার করা শুরু হবে গতমাসের ঘোষণায় রামসফেল্ড সে বিষয়ে কিছু বলেননি । তবে পেন্টাগন সূত্রে জানা গেছে ৭০০০ সৈন্য এই বছরে শেষ নাগাদ প্রত্যাহার করে নেয়া হতে পারে।

গত বছরের শেষে বুশের ইরাক থেকে কিছু সৈন্য প্রত্যাহার করার ঘোষনা দেয়ার কারণ হিসেবে বলেছেন, ইরাকের নিরাপত্তা বাহিনী এখন আগের থেকে ভালো অবস্থানে রয়েছে।

বুশ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু বলছেন না, তবে বুধবার বলেছেন নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক অবস্থা উন্নয়নের লক্ষে তিনি ইরাকের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

আল জাওয়ারি আরো বলেছেন, এক বছর আগেও আগে আমি বলেছিলাম ইরাক থেকে আমেরিকান সৈন্য প্রতাহার করার বিয়টি একটা সময়ের ব্যাপার মাত্র, এখন সে কথাই সত্য হতে চলেছে।

শুক্রবার প্রচারিত টেপটি সম্পর্কে আল জাজিরা টেলিভিশন কর্তৃপক্ষ বলেছেন, এই টেপটি ডিসেম্বরে ধারন করা। তবে তারা নির্দিষ্ট কোন তারিখ নিশ্চিত করেননি। আল জাজিরার মুখপাত্র আমান গাবাল্লাহ বলেছেন, পাঠানো টেপটির দৈর্ঘ্য ২০ মিনিট।