মার্কিন স্কুলগুলোতে শীঘ্রই হিন্দী ভাষা চালু করা হচ্ছে
মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে শীঘ্রই হিন্দী ভাষা চালু করা হচ্ছে। প্রেসিডেন্ট বুশ ১১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়সাপেক্ষ পরিকল্পনার আওতায় স্কুলগুলোতে হিন্দী ভাষা প্রচলনের উদ্যোগ গ্রহণ করেছেন।
‘জাতীয় নিরাপত্তা ভাষা উদ্যোগ’-এ যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে চীনা, রুশ, আরবী এবং ফার্সি ভাষা শিক্ষা প্রচলন করা হচ্ছে।
বুশ বলেন, দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ভাষাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও আমেরিকার ছাত্রছাত্রীরা বিদেশী সংস্কৃতি ভালভাবে বুঝতে সক্ষম হবে।
আমেরিকানরা যদি বিদেশী ভাষায় কথা বলতে পারেন তাহলে যুক্তরাষ্ট্রে ১১ই সেপ্টেম্বর হামলার প্রেক্ষাপটে তাদের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে বলে বুশ মনে করেন।
