২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় ভবন ধসে নিহত হজ্যাত্রীর সংখ্যা ৭৬-এ উন্নীত

পবিত্র নগরী মক্কায় ধসে যাওয়া ভবনে নিহত হজ্যাত্রীর সংখ্যা ৭৬-এ উন্নীত হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শনিবার একথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 09:39 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

এ ভবন ধসে বৃহস্পতিবার ৬০ জনেরও বেশি আহত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মক্কায় যখন হজ্বব্রত পালন করতে প্রায় ৩০ লাখ মুসলিম সমবেত হয়েছেন, সেসময় এ ভবন ধসে পড়ার ঘটনা ঘটলো।

ভবনটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত হওয়ায় অনেক পথচারি এবং স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন।

মক্কার প্রধান মসজিদ থেকে মাত্র ৬০ মিটার দূরে আল-ঘাজাল স্ট্রিটে অবস্থিত ধসে যাওয়া ভবনটি বিদেশী হজ্যাত্রীরা ব্যবহার করতেন।

সৌদি স্বরাষ্ট্র্র মন্ত্রণালয় জানায়, নিহতদের ৪০ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে জর্ডান, তিউনিসিয়া, ইয়েমেনের বেশ কিছু সংখ্যক হজ্যাত্রী ছাড়াও ফ্রান্সে বসবাসরত সাতজন আলজেরীয় নাগরিক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মক্কার প্রধান মসজিদের পূর্বগেটে সমবেত কিছু সংখ্যক হজ্যাত্রীদের উপর চারতলা ভবনটি ধসে পড়ার আগে তারা বিকট শব্দ শুনতে পেয়েছিল।