ইরাকে ২০০৫ সালে ৮৪৪ জন মার্কিন সৈন্য নিহত
২০০৫ সালে ইরাকের বিভিন্ন স্থানে গেরিলাা হামলায় ৮৪৪ জন মার্কিন সৈন্য নিহত হয়। গত বছরে গেরিলা হামলায় নিহত মার্কিন সৈন্যের সংখ্যা ছিল ৮৪৮ জন। মার্কিন সামরিক কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন।
সর্বশেষ গত শুক্রবার ফাল্লুজায় একজন মার্কিন মেরিন সেনা গুলিতে নিহত হন । বাগদাদের কাছে বোমা হামলায় মারা যান আরো এক সেনা। সব মিলিয়ে ২০০৩ সালের মার্চ মাসে যুদ্ধ শুরুর পর থেকে ২০০৫ এর শেষ দিন পর্যন্ত ইরাকে নিহত মোট মার্কিন সৈন্য সংখ্যা দাঁড়িয়েছে ২১৭৮-এ।তাছাড়া গেরিলা হামলায় ১৫,৯৫৫ জন সৈন্য আহত হয়েছে।
২০০৫ সালের জানুয়ারি মাসেই বছরের সবচেয়ে বেশি মার্কিন সেনা নিহত হন। এসময় নিহত হয় ১০৭ জন মার্কিন সেনা। মার্কিন সেনারা ৩০ জানুয়ারির নির্বাচন সম্পন্ন করার পথে ব্যাপকভাবে ইরাকী গেরিলাবাহিনীর বাধার সম্মুখীন হয়েছিল। বছরের অক্টোবর মাসে নিহতের সংখ্যা ছিল বছরে দ্বিতীয়। অক্টোবরে মারা যায় ৯৬ জন মার্কিনী।
