২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষ উপলক্ষে নিউ ইয়র্কের টাইমস্ স্কয়ার লোকারণ্য

যুক্তরাষ্ট্রে প্রচন্ড শীত, খারাপ আবহাওয়া আর কড়া নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা করে নতুন বছর উদ্যাপনকারীরা ঝাঁকে ঝাঁকে শনিবার রাতে ২০০৬কে বরণ করে নিতে নিউ ইয়র্কের টাইমস্ স্কয়ারে মিলিত হয়েছিল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

টাইমস্ স্কায়ারের নতুন বছরের অনুষ্ঠান উদ্যাপনের জন্য ডিক ক্লার্ক-এর নাম যথেষ্ট উল্লেখযোগ্য যিনি ১৯৭২ সাল থেকে হলিডে টেলিভিশনে ‘নিউ ইয়ারস্ রকিং’ অনুষ্ঠান সম্প্রচার করে আসছেন।

৭৬ বছর বয়সী ক্লার্ক তার যৌবনোদ্দীপ্তার জন্য বেশি পরিচিত ছিলেন কিন্তু গত বছরের নববর্ষ আয়োজনে তিনি স্ট্রোক করার কারণে থাকতে পারেননি।

প্রায় এক লক্ষ লোক টাইমস্ স্কয়ারের ১০ম নববর্ষ উদ্যাপনে অংশ নিয়েছিল বলে পুলিশ ধারণা করছে। তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে শনিবার সকাল থেকেই টাইমস্ স্কায়ারে ভিড় জমাচ্ছিল।

বোমা খুঁেজ বের করার জন্য পুলিশের ডগ স্কোয়াড উৎসব এলাকাটিতে তল্লাশী চালায় এবং পাশাপাশি জৈব রাসায়নিক সংক্রামক বিশেষজ্ঞের একটি দল যেকোন আক্রমণ মোকাবেলায় সারাক্ষণ প্রস্তুত ছিল। বাতাসের মাধ্যমে কোন প্রকার আক্রমণের সন্দেহে একটি মোবাইল ল্যাবরেটরিও সেখানে অবস্থান করছিল।

মেটাল ডিটেক্টর দিয়ে প্রবেশকারীদের প্রত্যেককে পরীক্ষা করা হয় এবং বড় আকারের ব্যাগ উৎসব এলাকায় নিষিদ্ধ করে দেয়া হয়। øাইপাররা উৎসব এলাকার আশপাশের ভবনের ছাদে অবস্থান নেয় এবং হেলিকপ্টার এলাকাটি প্রদক্ষিণ করতে থাকে। এছাড়াও পুলিশ পেট্রল শহরের নৌপথগুলোতে স্পীড বোট নিয়ে টহল দিতে থাকে।

হিমাঙ্কের নিচে ৩০ডিগ্রী তাপমাত্রায় তুষারপাতকে উপেক্ষা করে উৎসবকারীরা সেখানে আনন্দে মেতে ওঠে। কেউ কেউ শুধূ ক্লার্ককে দেখতে এসেছিল এ আশংকায় যে, যদি আগামী বছরের নববর্ষ উৎসবে তাকে আর না পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পরিকল্পনা করেছিলেন নিজ জন্মভূুমি টেক্সাসে স্ত্রী লরা ও শ্বাশুড়ীর সাথে নববর্ষের রাতের খাবার একসাথে খাবেন। কিন্তু ২০০৬ এর উৎসব পালন করতে গিয়ে তাকে মধ্যরাত পর্যন্ত সেখানেই থাকতে হয়।