২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইল মিসাইল হামলা চালিয়েছে গাজায়

ফিলিস্তিনি সরকারের ব্যবহৃত ফাতেহ ভবনে ইসরাইলি বিমান বাহিনী মিসাইল হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 09:27 AM

Updated : 26 Apr 2022, 03:18 PM

ইসরাইলি সৈন্য বাহিনী জানায়, ফিলিস্তিনি জঙ্গি গ্র“প আল-আকসা মার্টায়ারস ব্রিগেডস’র উদ্দেশে এ হামলা চালানো হয়। ফাতেহ ভবনটি গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত। ফাতেহ’র একটি অংশ হচ্ছে ব্রিগেডস।

এ হামলায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গাজার উত্তরাঞ্চলে রোববার ইসরাইলিদের হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়। এদের একজন আল-আকসা মার্টায়ারস ব্রিগেডস’র সদস্য ছিল।