২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে জ্বালানির জন্য বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে ৪ জনকে হত্যা

ইরাকের কিরকুক শহরে জ্বালানি সংকটের প্রতিবাদে বিক্ষোভরত ইরাকিদের উপর নিরাপত্তা রক্ষীরা গুলি চালিয়ে কমপক্ষে চার ব্যক্তিকে হত্যা করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 11:06 AM

Updated : 26 Apr 2022, 03:18 PM

ইরাকি পুলিশের একজন মুখপাত্র জানান, বিক্ষোভকারীরা গাড়ি ও পেট্রোল স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে এবং পুলিশদের উপর হামলা চালিয়েছে।

কিরকুকের ওই বিক্ষোভ সমাবেশে শত শত লোক অংশগ্রহণ করে।

মৌলিক সেবার অভাব এবং ১৩ দিন আগে পেট্রোলের দাম তিনগুন বৃদ্ধি করতে সরকারের নেয়া সিদ্ধান্তের প্রতিবাদে কিরকুকের প্রধান প্রধান সড়কে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করে।

ওই এলাকায় আগে থেকেই কারফিউ জারি করা ছিল।