২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ৭ জুলাইয়ের বোমা হামলায় খরচ হয়েছে মাত্র কয়েকশ’ পাউন্ড

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) ওয়ার্ল্ড সার্ভিস লন্ডনের ৭ জুলাইয়ের বোমা হামলার পিছনে খরচের পরিমাণ সম্পর্কে নিজেদের এক তদন্ত প্রতিবেদনে বলেছে, হামলা পরিচালনা করতে কয়েক শত পাউন্ডের বেশি খরচ হয়নি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 10:53 AM

Updated : 26 Apr 2022, 03:19 PM

লন্ডনের পাতাল ট্রেন ও বাসে চারটি আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত ও কয়েক শত লোক আহত হয়।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলাকারীরা স্বেচ্ছায় প্রাণ দিতে প্রস্তুত ছিল। হামলার আগে তারা তাদের ঋণ পরিশোধ করে এবং একটি ক্ষেত্রে একজন আত্মঘাতী হামলাকারী উইল লিখে গিয়েছে বলে তারা জানিয়েছেন।

পরবর্তীতে তদন্ত চালিয়ে স্কটল্যান্ড জানিয়েছে, হামলাগুলো পরিচালনা করতে কয়েকশ’ পাউন্ডের বেশি খরচ হয়নি।

অর্থনীতিবিদ ও সন্ত্রাসীদের অর্থায়নের উপর বিশেষজ্ঞ লরিতা ন্যাপোলিয়নি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ডার্টি মানি অনুষ্ঠানে বলেন, ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পাঁচ লাখ মার্কিন ডলার খরচ হয়েছিল। এরপর ইন্দোনেশিয়ার বালি দ্বীপ, তুরস্কের ইস্তানবুল, স্পেনের মাদ্রিদ, লন্ডনসহ যত হামলার ঘটনা ঘটেছে, সবকটিতেই দেখা গেছে, হামলার পিছনে খরচ উল্লেখযোগ্য হারে কমে গেছে।

মাদ্রিদের পরিবহন অবকাঠামোর উপর পরিচালিত হামলায় ১০,০০০ মার্কিন ডলার খরচ হয়েছে বলে জানা গেছে।